৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

অবশেষে নিষিদ্ধ হল ওয়ানটাইম প্লাস্টিক পণ্যের ব্যবহার

পলিথিন উৎপাদনকারী যন্ত্রপাতি জব্দ ও কারখানা বন্ধের নির্দেশ  সহ ওয়ানটাইম প্লাস্টিক পণ্যের ব্যবহার নিষিদ্ধ করেছে হাইকোর্ট।

এক বছর পর্যন্ত দেশের সকল প্রকাল হোটেল, মোটেল ও উপকূলীয় অঞ্চলে এ সব পণ্য ব্যবহার করা যাবে না।

সোমবার এ সংক্রান্ত এক রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

আদেশে আরও বলা হয়, পলিথিন ও পলিথিন ব্যাগ ব্যবহার বন্ধে বিদ্যমান আইনি নিষেধাজ্ঞা কঠোরভাবে কার্যকর করতে হবে। এ জন্য সরকারকে বাজার তদারকি, পলিথিন উৎপাদনকারী যন্ত্রপাতি জব্দ ও কারখানা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে রুলে ওয়ানটাইম প্লাস্টিক পণ্যের নিরাপদ বিকল্প কী হতে পারে সে বিষয়ে একটি কর্মপরিকল্পনা প্রণয়নের নির্দেশ কেন দেওয়া হবে না- তা জানতে চাওয়া হয়েছে।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী সৈয়দা রিজওয়ানা হাসান ও সাঈদ আহমদ কবির। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাইফুদ্দিন খালেদ।

পলিথিন বা প্লাস্টিক ব্যাগ ও ওয়ানটাইম প্লাস্টিক পণ্যের যত্রতত্র ব্যবহার, উৎপাদন ও বিক্রির বৈধতা নিয়ে গত ১৭ ডিসেম্বর বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতিসহ (বেলা) ১১টি সংগঠন এ রিটটি করেন।

 

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ