চট্টগ্রাম বাকলিয়াস্থ হাসনে হেনা বালিকা উচ্চ বিদ্যালয়ে ১৩ মে রবিবার বিশ্ব মা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শিপ্রা দাশের সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর মোহাম্মদ তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব এস এম শাহাদাত হোসেন।
বিশেষ অতিথি ছিলেন রুফিয়ান জান্নাত, হারাধন চন্দ্র শুর, মুক্তা আচার্য, সৈয়দা শাহীনুর পারভিন, নুরুল কাদের, সীমা দাশ, কণিকাময়ী পাল এবং অভিভাবকদের মধ্যে উপস্থিত ছিলেন খুরশিদা বেগম, শামসুন নাহার, রুবি আকতার, শারমিন সুলতানা প্রমুখ।
প্রধান অতিথির উপস্থিত মায়েদের উদ্দেশ্যে বলেন, একজন মাই পারে পরিবার, সমাজ ও দেশকে সুশৃঙ্খলভাবে চলার পথ তৈরি করে দিতে এবং কোরআন শিক্ষায় সুশিক্ষিত হলে এসব বিষয়ে সচেতন হওয়া যাবে। কারণ আমাদের পবিত্র কোরআনে সবকিছু দেওয়া আছে। ছাত্রীদের প্রতি আমার অনুরোধ তোমরা কোরআন অনুসরণ করো এবং সবসময় কোরআনের নির্দেশিত পথেই চলো।
























