স্টাফ করেসপন্ডেন্ট, আর্থনিউজ২৪ডটকম
১ লাখ ১২ হাজার ৯৫৯ জন পরীক্ষার্থী চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের অধীনে এবার পরীক্ষায় অংশ নিচ্ছে । এর মধ্যে ছাত্র ৫২ হাজার ৬৬ জন এবং ছাত্রী ৬০ হাজার ৮৯৩ জন । গতবারের তুলনায় এবার পরীক্ষার্থী বেড়েছে ২৪ হাজার ২৫৯ জন।
শিক্ষাবোর্ড সূত্র অনুযায়ী জানা যায়- এবার চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বোর্ডের অধীনে মোট ১৬৯টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। তার মধ্যে চট্টগ্রাম জেলার ১০২টি, কক্সবাজার জেলায় ২৩টি, রাঙ্গামাটি জেলার ১৭টি, খাগড়াছড়ি জেলার ১৭ এবং বান্দরবান জেলার ১০টি কেন্দ্র । পরীক্ষা কেন্দ্র গুলো সার্বিক দেখাশোনায় রাখার জন্যে ৬০টি সাধারণ ভিজিল্যান্স টিমের পাশাপাশি ১২টি বিশেষ ভিজিল্যান্স টিম গঠন করা হয়েছে। এছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ড ঢাকা ও কারিগরি শিক্ষা বোর্ড ঢাকার অধীনে সমমানের পরীক্ষা গুলো নগরী ও জেলার বিভিন্ন কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে।
পরীক্ষার সার্বিক প্রস্তুতি নিয়ে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাহবুব হাসান- পরীক্ষার যাবতীয় সরঞ্জাম আগেই কেন্দ্রে পৌঁছে দেয়া হয়েছে। এ বছর থেকে প্রথমবারের মতো পরীক্ষাকেন্দ্রের প্রতিদিনের গুরুত্বপূর্ণ তথ্য অনলাইনের মাধ্যমে গ্রহণ করা হবে। পরে তা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। ভিজিল্যান্স টিমের সদস্যরা প্রতিটি পরীক্ষায় বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করবেন।
জেলাভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, এ বছর চট্টগ্রাম জেলায় (মহানগরসহ) পরীক্ষার্থী রয়েছে ৮০ হাজার ৬৫৭ জন। এর মধ্যে ছাত্র ৩৬ হাজার ৬৬৯ জন ও ছাত্রী ৪৩ হাজার ৯৮৮ জন রয়েছে। চট্টগ্রাম মহানগরে পরীক্ষার্থী রয়েছে ২৮ হাজার ৩২৬ জন। এর মধ্যে ছাত্র ১৩ হাজার ৫৫৬ জন ও ছাত্রী ১৪ হাজার ৭৭০ জন রয়েছে।
কক্সবাজার জেলায় পরীক্ষার্থীর সংখ্যা ১৩ হাজার ৯৬১ জন। এর মধ্যে ছাত্র ৬ হাজার ৩৯১ জন ও ছাত্রী ৭ হাজার ৫৭০ জন রয়েছে। রাঙামাটি জেলায় ৭ হাজার ৬০৩ জন পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৩ হাজার ৭৯০ জন ও ছাত্রী ৩ হাজার ৮১৩ জন রয়েছে। খাগড়াছড়ি জেলায় ৮ হাজার ২৯ জন পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৩ হাজার ৯৭৮ জন ও ছাত্রী ৪ হাজার ৫১ জন রয়েছে। বান্দরবান জেলায় ২ হাজার ৭০৯ জন পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ১ হাজার ২৩৮ জন এবং ছাত্রী ১ হাজার ৪৭১ জন রয়েছে।






















