ঝিনাইদহে বাস চাপায় ওয়েল্ডিং মিস্ত্রীর মৃত্যু

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহ ক্যাডেট কলেজের সামনে সোমবার সকালে বিআরটিসি’র বাস চাপায় অনিক (১৬) নামের এক ওয়েল্ডিং মিস্ক্রীর মৃত্যু হয়েছে। নিহত অনিক সদর উপজেলার চর-খাজুরা গ্রামের বদর উদ্দিনের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, বাড়ি থেকে বাই-সাইকেল যোগে অনিক নিজ কর্মস্থলে যাচ্ছিল। পথে ক্যাডেট কলেজের সামনে পৌঁছালে ঝিনাইদহ থেকে কুষ্টিয়াগামী বিআরটিসি পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এতে অনিক ঘটনা স্থলেই মারা যায়।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ