নিজামির ফাঁসির রায় বহাল রাখাকে কেন্দ্র করে কেন্দ্র করে বন্দরনগরীতে দেড় হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে।
আজ বেলা ১১ টার পর মানবতা বিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ড বহাল রাখা হয়।জানা যায় জেলার জামায়াত-শিবির অধ্যুষিত এলাকাগুলোতেও প্রায় এক হাজার অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।সাথে তল্লাশি চলছে।আজ বৃহস্পতিবার (৫ মে) সকাল থেকে নগরীর বিভিন্ন এলাকায় যানবাহন ও সন্দেহভাজনদের তল্লাশি করছে পুলিশ।নগর পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত উপ কমিশনার (এডিসি) মির্জা সায়েম মাহমুদ জানান, নগরীর অর্ধশতাধিক পয়েন্টে প্রায় দেড় হাজা অতিরিক্ত পুলিশ আছে। টহল টিমের সংখ্যাও বাড়ানো হয়েছে। বিভিন্ন এলাকায় তাৎক্ষণিক চেকপোস্ট বসিয়ে তল্লাশি করা হচ্ছে।
পোস্টটি যতজন পড়েছেন : ২৩০
























