জামায়াতের আমির মাওলানা মতিউর রহমান নিজামীর করা রিভিউ আবেদন খারিজ করে মৃত্যুদণ্ড বহাল রাখাকে সরকারি ষড়যন্ত্র আখ্যা দিয়ে এর প্রতিবাদে আগামী রোববার সকাল থেকে দেশব্যাপী ২৪ ঘণ্টার হরতালসহ ৩ দিনের কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী।
হরতাল ছাড়াও ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে শুক্রবার দোয়া ও শনিবার দেশব্যাপী বিক্ষোভ।বৃহস্পতিবার নিজামীর রিভিউ আবেদন খারিজ হওয়ার পর পরই এ কর্মসূচি ঘোষণা করে জামায়াতে ইসলামী।এদিকে নিজামির ফাঁসির রায় বহাল রাখাকে কেন্দ্র করে কেন্দ্র করে বন্দরনগরীতে দেড় হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে।আজ বেলা ১১ টার পর মানবতা বিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ড বহাল রাখা হয়।জানা যায় জেলার জামায়াত-শিবির অধ্যুষিত এলাকাগুলোতেও প্রায় এক হাজার অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।সাথে তল্লাশি চলছে।
পোস্টটি যতজন পড়েছেন : ২০৬
























