২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

চট্টগ্রামস্থ বাঁশখালী জাতীয়তাবাদী ছাত্রঐক্য ফোরামের আলোচনা সভা  ও দোয়া মাহফিল

চট্টগ্রামস্থ বাঁশখালী জাতীয়তাবাদী ছাত্রঐক্য ফোরামের উদ্দ্যেগে বেগম খালেদা জিয়ার চোখের সফল অপারেশন সম্পন্ন হওয়ায় শোকরিয়া আদায় ও দীর্ঘায়ু কামনায় এক দোয়া মাহফিল ও আলোচনাসভার আয়োজন করেন। প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক ও বাঁশখালী বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জননেতা জনাব শাখাওয়াত জামাল দুলাল। সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার শাহ নেওয়াজ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শিক্ষানবিশ আইনজীবী মোঃ ইকবাল হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন- সংগঠনের সাংগঠনিক সম্পাদক এম ইসহাক ছানবী, যুগ্ম সম্পাদক মোঃ কামাল হোসেন, সহ সাধারণ সম্পাদক আনিসুর রহমান বাবুল, দপ্তর সম্পাদক উসমান গনী, প্রচার সম্পাদক কাউছার হোসাইন চৌধুরী, মোঃ বোরহান উদ্দিন, মোঃ জনি, নজরুল ইসলাম, শাদাত হোসেন মিশু, মোঃ রিফন, মোঃ ওয়াসিম, মোঃ দিদার প্রমুখ। অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে আল্লাহর দরবারে দোয়া করা হয়।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ