১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

বড়পুকুরিয়া কয়লা খনির আয়োজনে শোক দিবস পালিত

আব্দুল্লাহ আল মামুন, পার্বতীপুর(দিনাজপুর)প্রতিনিধিঃ
১৫ আগষ্ট জাতীয় শোক দিবস ও জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদত বার্ষিকী উপলক্ষে নানা আয়োজনের মধ্যদিয়ে সারাদেশের ন্যায় দিনাজপুর পার্বতীপুরের বড়পুকুরিয়া কোল মাইনিং কম্পানী লিমিটেডের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে দিবসটি উপলক্ষে মনমেলা সম্মেলন কেন্দ্রে মহাব্যবস্থাপক (অর্থ ও হিসাব) আঃ মান্নান পাটওয়ারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার। এছাড়াও অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী হাবিব উদ্দিন আহম্মেদ, মহাব্যবস্থাপক এবিএম কামরুজ্জামান, উপ-মহাব্যবস্থাপক খান মো: জাফর সাদিক ও ব্যবস্থাপক (প্রশাসন ও নিরাপত্তা মাসুদুর রহমান হাওলাদারসহ আরো অনেকে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ