উপকরণ:
- দুধ গুড়া ১ কাপ
- কনডেন্সড মিল্ক ১ কাপ
- গরম দুধ ১ টেবিল চামচ
- ঘি ১টেবিল চামচ
- এলাচ গুড়া ১/৪ চা চামচ
- জাফরান (সামান্য)
- পেস্তা বাদাম কুচি ২ টেবিল চামচ [ad id=”28167″]
প্রণালী:
- পেস্তা বাদাম মিহি কুচি করে রাখুন।
- গরম দুধে জাফরান ভিজিয়ে রাখুন।
- একটি কড়াইয়ে গুড়া দুধ ও কনডেন্সড মিল্ক মিশিয়ে নিন ভালো করে।
- খুব ভালো করে না মেশা পর্যন্ত নাড়তে থাকুন।
- এরপর কড়াইটি চুলায় দিয়ে চুলা অল্প আঁচে জ্বালিয়ে দিন।
- ঘি, জাফরান মেশানো দুধ কড়াইয়ে দিয়ে ক্রমাগত নাড়তে থাকুন।
- ৫/৭ মিনিট অল্প আঁচে নাড়ুন।
- মিশ্রণটি কিছুটা ফেনা উঠে কড়াইয়ের পাশ ছেড়ে আসলে চুলা থেকে নামিয়ে নাড়তে থাকুন।
- মিশ্রনটি ১০ মিনিট ঠান্ডা করে হাতের জন্য সহনীয় মাত্রার গরম থাকা অবস্থায় ২০/২৫ ভাগ করুন।
- হাতে সামান্য ঘি মাখিয়ে নিন।
- এরপর হাতে ঘুরিয়ে ঘুরিয়ে পেড়া গুলোকে গোল আকৃতি দিন।
- প্রতিটি পেড়ার ঠিক মাঝে আঙ্গুল দিয়ে একটু গর্ত করে সেখানে পেস্তা কুচি দিয়ে দিন।
- পরিবেশন করুন নিজের হাতে বানানো কুমিল্লার বিখ্যাত পেড়া মিষ্টি।
আমাদের পোস্ট গুলো ভালো লগলে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে আরো নতুন নতুন পোস্টের জন্য একটিভ থাকুন ধন্যবাদ।
আর্থনিউজ২৪ / উর্মি /৬৫ / ২২ জানুয়ারি
পোস্টটি যতজন পড়েছেন : 16
























