মাধুরীলতা

মুশফিক হোসাইন

চট্টগ্রাম শহরের বিভিন্ন স্কুলে, বাড়িতে, কবরস্থানে, ক্লাবে মাধুরীলতা তার পূর্ণরূপ মেলে আছে। নগরবাসী একটু অনুসন্ধিষ্ক চোখ বুলালে তার রূফ মাধুর্য উপভোগ করতে পারবেন। নমুনা হিসাবে কয়েকটি স্থানের নাম উল্লেখ করা যাক : পাঠানটুলী খান সাহেব বালক বিদ্যালয়, কদম মোবারক বালক স্কুল, খাস্তগীর বালিক উচ্চ বিদ্যালয়, বিপ্লব উদ্যান, মিসকিন শাহ মাজার, এনায়েত বাজারস্থ বাটালী রোডে, ফিরিঙ্গী বাজার, বংশাল রোড এবং লাভ লেইনের স্মরণিকা ক্লাবেসহ বিভিন্ন বাড়িতে, আঙ্গিনায় ছড়িয়ে আছে মাধুরীলতা। আর একটু পিছনে গেলে দেখা যায় যে, এক সময় চট্টগ্রামের প্রায় প্রতিটি বাড়িতে মাধুরীলতা দেখা যেত। সন্ধ্যায় তার ফুল ফোটে। তার গন্ধ মাতাল করে রাখতো পাড়ামহল্লা। এখন ইট পাথরের জঞ্জাল বেড়ে যাওয়ার ফলে ক্রমে ক্রমে তা কমে যাচ্ছে।

এই মাধুরীলতার নাম নিয়ে আমাদের দেশে বিভ্রান্তি আছে। অধিকাংশ লোকই একে মাধবীলতা নামে অভিহিত করে বা ডাকে। তবে মাধুরী আর মাধবীলতার মধ্যে ফারাক আছে। বাংলাদেশে অধিকাংশই মাধুরীলতা। ঢাকার বলধা গার্ডেন এ তার নাম লেখা আছে মাধুরী লতা। বিপ্রদাস বড়ুয়া ও অধ্যাপক দ্বিজেন শর্মাও একে মাধুরীলতা নামে ডাকেন। তবে বাংলাদেশ, বিহার উড়িষ্যার লোকেরা একে মাধবী বলতে ভালবাসে। যদিও এর প্রকৃত নাম মাধুরীলতা। এর বোটানিকাল নাম QUISQUALIS INDICALINN ফ্যামিলি COMBRETACEAE. এর আদি নিবাস আফ্রিকা ও ইন্দো-মালয়েশিয়া।

madhuri-lotaমাধুরীলতা আমরা যত করে লাগই। কুঞ্জ তৈরি করার জন্য এটি আদর্শ গাছ। মাধুরীলতা লতানো এবং খুব শক্ত গাছ। কয়েক বছরের মধ্যে মোটা মোচড়ানো ও ধুসর রঙের হয়। আমার বাড়িতে একটি গাছ ছিল সে এমনভাবে ছাদে উঠেছিল; তাকে দেখে মনে হতো বড়সড় একটি অজগর ছাদে উঠে যাচ্ছে। আমার মেয়ে প্রায়শ তাতে দোল খেত। পাড়ার বেড়ালগুলোও ঐ গাছ বেয়ে ছাদে উঠতে বেশ মজা পেত। বেড়ালদের বেশ আড্ডাও ছিলো।

মাধুরীলতার ফুল গন্ধে ভরপুর। গুচ্ছবদ্ধ ফুল, সাদা লাল-কমলা রঙে মেশানো। বসন্তের শুরুতে ফুটতে থাকে। বর্ষার শেষ অবধি থাকে। পাঁচটি পাপড়ি। মাধবী আর মাধুরী পার্থক্য এই মাধবীর গন্ধ একটু কম এবং ফুল হলুদ, লাল সাদায়। মাধুরী সাদা থেকে আস্তে আস্তে রঙের বদল হয়ে লাল ও কমলা রঙে মিশে এক সময় ঝড়ে পড়ে। শুধু গন্ধ নয় রঙের জন্যও এ ফুল সকলের পছন্দ। গ্রীষ্ম ও বর্ষায় এর ফুল বেশি হয়। তবে সারা বছর কিছু না কিছু ফুল থাকেই। বলা যায় বারো মাসি। গাছ দীর্ঘজীবী। কাটিং বা লতা পুঁতে দিলেও গাছ হয়।

রবি ঠাকুর মাধুরী আর মাধবী কাকে নিয়ে গান লিখছেন জানি না, তিনি, লিখেন, ‘সেদিনের মাধবী বনে আজও তেমনি ফুল ফুটেছে / তেমনি গন্ধ ঢালা’ এ কোন মাধবী? নাকি মাধুরীলতা। দু’জনই রূপসী, গুণবতী, গন্ধশ্রাবী।

মাধুরী এবং মাধবী এখন দিন দিন কমে যাচ্ছে। প্রাচীন বৌদ্ধ জাতকে মাধবীর উল্লেখ আছে। ক্রমে ক্রমে ভিন দেশী গাছের কারণে এরা দুর্লভ হয়ে পড়ছে। আসুন লাস্যময়ী, গন্ধশ্রাবী, ছলনা প্রিয় গাছটি আমাদের আঙ্গিনায় লাগিয়ে একে বাঁচিয়ে রাখি। মাধুরী আর মাধবী দুটি সম্পূর্ণ আলাদা প্রজাতির গাছ।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ