ঘরে তৈরী করুন মজাদার পেড়া মিষ্টি

উপকরণ:

  • দুধ গুড়া ১ কাপ
  • কনডেন্সড মিল্ক ১ কাপ 
  • গরম দুধ ১ টেবিল চামচ 
  • ঘি ১টেবিল চামচ 
  • এলাচ গুড়া ১/৪ চা চামচ 
  • জাফরান (সামান্য)
  • পেস্তা বাদাম কুচি ২ টেবিল চামচ [ad id=”28167″]

প্রণালী:

  • পেস্তা বাদাম মিহি কুচি করে রাখুন।
  • গরম দুধে জাফরান ভিজিয়ে রাখুন।
  • একটি কড়াইয়ে গুড়া দুধ ও কনডেন্সড মিল্ক মিশিয়ে নিন ভালো করে।
  • খুব ভালো করে না মেশা পর্যন্ত নাড়তে থাকুন।
  • এরপর কড়াইটি চুলায় দিয়ে চুলা অল্প আঁচে জ্বালিয়ে দিন।
  • ঘি, জাফরান মেশানো দুধ কড়াইয়ে দিয়ে ক্রমাগত নাড়তে থাকুন।
  • ৫/৭ মিনিট অল্প আঁচে নাড়ুন।
  • মিশ্রণটি কিছুটা ফেনা উঠে কড়াইয়ের পাশ ছেড়ে আসলে চুলা থেকে নামিয়ে নাড়তে থাকুন।
  • মিশ্রনটি ১০ মিনিট ঠান্ডা করে হাতের জন্য সহনীয় মাত্রার গরম থাকা অবস্থায় ২০/২৫ ভাগ করুন।
  • হাতে সামান্য ঘি মাখিয়ে নিন।
  • এরপর হাতে ঘুরিয়ে ঘুরিয়ে পেড়া গুলোকে গোল আকৃতি দিন।
  • প্রতিটি পেড়ার ঠিক মাঝে আঙ্গুল দিয়ে একটু গর্ত করে সেখানে পেস্তা কুচি দিয়ে দিন।
  • পরিবেশন করুন নিজের হাতে বানানো কুমিল্লার বিখ্যাত পেড়া মিষ্টি।

আমাদের পোস্ট গুলো ভালো লগলে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে আরো নতুন নতুন পোস্টের জন্য একটিভ থাকুন ধন্যবাদ।

আর্থনিউজ২৪ / উর্মি /৬৫ / ২২ জানুয়ারি

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ