ঘরেই তৈরি করে ফেলুন ফ্রুট কেক (ভিডিওসহ রেসিপি)

উপকরণ

  • পৌনে এক কাপ (১২০ গ্রাম) ড্রাই ফ্রুট মিক্সচার
  • আধা কাপ (১০০ গ্রাম) ক্যান্ডিড লাল বা সবুক চেরি টুকরো করে কাটা
  • ১/৩ কাপ (৩০ গ্রাম) কিসমিস
  • ২-৩ টেবিল চামচ ফ্রুট জুস
  • আধা কাপ মাখন
  • আধা কাপ চিনি
  • ৩টা বড় ডিম
  • আধা চা চামচ ভ্যনিলা এক্সট্রাক্ট
  • সিকি চা চামচ আমন্ড এক্সট্রাক্ট
  • দেড় কাপ (১৯৫ গ্রাম) ময়দা
  • আধা কাপ কাঠবাদাম গুঁড়ো
  • ১ চা চামচ বেকিং পাউডার
  • সিকি চা চামচ লবণ
  • একটা ছোট লেবুর চামড়া গ্রেট করা
  • সিকি কাপ দুধ।[ad id=”28167″]

প্রণালী

  • একটা বোলে মিশিয়ে নিন শুকনো ফলগুলো। এর মধ্যে ফ্রুট জুস দিন। ঢেকে রেখে দিন এক দিন। মাঝে মাঝে নেড়ে দিতে পারেন।
  • কেক তৈরি করার আগে ওভেন প্রি-হিট করে নিন ১৮০ ডিগ্রি সেলসিয়াসে।
  • একটা (9 X 5 X 3) ইঞ্চির কেক টিনের ভেতরে মাখন মেখে রাখুন।
  • অন্য একটি বোলে ময়দা, কাঠবাদাম গুঁড়ো, বেকিং পাউডার, লবণ এবং লেবুর খোসা কুচি একসাথে মিশিয়ে নিন।
  • হ্যান্ড মিক্সার বা ইলেক্ট্রিক মিক্সারে বিট করে নিন মাখন এবং চিনি যতক্ষণ না মসৃণ এবং ফ্লাফি হয়। এতে একটা একটা করে ডিম দিয়ে মিশিয়ে নিন।
  • এতে মিশিয়ে নিন ভ্যানিলা এবং আমন্ড এক্সট্রাক্ট। এর পর জুসে ভেজানো ড্রাই ফ্রুট দিয়ে দিন যতক্ষণ না ভালো করে মিশে যায়।
  • এবার এই ব্যাটারে অর্ধেক ময়দার মিশ্রণ বিট করে মিশিয়ে নিন। এরপর দুধটুকু বিট করে মিশিয়ে নিন। এরপর বাকি ময়দার মিশ্রণ বিট করে মিশিয়ে নিন।
  • কেকের প্যানে মিশ্রণটি ঢেকে দিয়ে ওপরে ড্রাই ফ্রুট দিয়ে সাজিয়ে দিতে পারেন। ৬০-৭০ মিনিট বেক করুন। ভেতরে একটা টুথপিক ঢুকিয়ে দেখতে পারেন ঠিকমতো বেক হয়েছে কিনা।
  • ওভেন থেকে নামিয়ে ১০ মিনিট ঠাণ্ডা হতে দিন, তারপরে প্যান থেকে বের করুন।
  • তৈরি হয়ে গেলো আপনার ক্রিসমাস ফ্রুট কেক। এটা গরম গরম পরিবেশন করতে পারেন অথবা কিছুদিন রেখেও দিতে পারেন। দুই-একদিন পর সার্ভ করলে ফ্লেভারগুলো আরও ভালো করে মিশে যাবে একসাথে। রুম টেম্পারেচারে এক সপ্তাহ পর্যন্ত রেখে দেওয়া যেতে পারে এই ফ্রুট কেক।

টিপস

  • বেকিং এর সময়ে কেকটা বেশি কালচে হয়ে যাচ্ছে বলে মনে হলে একটা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ঢেকে দিতে পারেন
  • ইচ্ছে হলে কিসমিসের বদলে অন্য কোনো ড্রাই ফ্রুটও ব্যবহার করতে পারেন

ভালো করে বুঝতে দেখে নিতে পারেন রেসিপির ভিডিওটি।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ