খুব সহজে ঘরে বানিয়ে নিন রেস্টুরেন্টের মতো হোয়াইট সস

উপকরণঃ

  • দুধ ৩০০ মিলি লিটার
  • বাটার ২ টেবিল চামচ
  • ময়দা২ টেবিল চামচ
  • লবণ স্বাদ মত
  • গোলমরিচ গুঁড়ো আধা চা চামচ
  • নিজের পছন্দের ফ্লেভার
    * এখানে পেঁয়াজ, তেজপাতা, লবঙ্গ ব্যবহার করা হয়েছে
    * আপনি চাইলে গারলিক অর্থাৎ রসুন, লেমন, পুদিনা, বাদাম ইত্যাদি ব্যবহার করতে পারেন।[ad id=”28167″]

পদ্ধতিঃ

  • একটি প্যানে দুধ দিয়ে গরম হতে দিন।
  • এতে একটি পেঁয়াজের ৪ ভাগের ১ ভাগ অংশের সাথে লবঙ্গ ও তেজপাতা গেঁথে দিয়ে জ্বাল দিন।
  • দুধ ফুটে উঠলে নামিয়ে নিন।
  • এরপর আর একটি প্যানে বাটার দিয়ে গলিয়ে নিয়ে এতে দিন ময়দা এবং ভালো করে নেড়ে নিন। এরপর এতে ঢেলে দিন দুধ।
  • এবার নেড়ে জ্বাল দিতে থাকুন এবং ফুটে উঠলে এতে দিন গোলমরিচ গুঁড়ো ও লবণ। ভালো করে নেড়ে মিশিয়ে নিন।
  • ঘন হয়ে এলে নামিয়ে নিন। ব্যস, এবার পাস্তা তৈরি কিংবা পিৎজা তৈরিতে অথবা শর্মা ও কিচেন ফ্রাইয়ের স্বাদ বাড়াতে ব্যবহার করুন ‘হোয়াইট সস’।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ