[quote font=”arial”]গুইমারা মডেল উচ্চ বিদ্যালয়ে ‘কোচিং বাণিজ্যে বিএনপি’র ষড়যন্ত্র’ প্রধান শিক্ষকের এমন ভিত্তিহীন মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানালো বিএনপি[/quote]
ইউসুফ পাটোয়ারি, খাগড়াছড়ি জেলা প্রতনিধি:
খাগড়াছড়ি’র গুইমারা মডেল উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষা চলাকালীন সময়ে কোচিং বাণিজ্যের সংবাদ বিভিন্ন মিডিয়ায় প্রকাশের পর দায়ী শিক্ষকদের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহন না করে উল্টো কোচিং বানিজ্যে বিএনপি’র ষড়যন্ত্র রয়েছে মর্মে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের এমন কান্ডজ্ঞানহীন রাজনৈতিক বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গুইমারা উপজেলা বিএনপি। উপজেলা বিএনপি’র দপ্তর সম্পদক মোঃ শাহাবুব হোসেন স্বাক্ষরিত এক বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
বিবৃতিতে উল্লেখ করা হয়, বিভিন্ন প্রত্রিকার সূত্রমতে, চলতি বছরের ১লা ফেব্রুয়ারী থেকে সারাদেশের ন্যায় গুইমারা মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রেও এসএসসি পরীক্ষা শুরু হয়। পরীক্ষা চলাকালীন সময়ে (বন্ধের দিনে) ৮ম শ্রেণীর জেএসসি ও দশম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের বিশেষ কোচিং নামে একটি “কোচিং চালু করে স্কুলের শিক্ষকরা। এর জন্য নির্ধারিত ফি নেয়া হচ্ছে। যা শিক্ষা ক্ষেত্রে অর্থ বাণিজ্য হিসেবে সর্বমহলে বিবেচিত। সম্প্রতি গুইমারা মডেল উচ্চ বিদ্যালয়টির কোচিং বানিজ্য নিয়ে বিভিন্ন গনমাধ্যমে সংবাদ প্রকাশ হওয়ার পর দায়ী শিক্ষকদের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহন না করে উল্টো সংবাদের প্রতিবাদ জানাতে গিয়ে প্রধান শিক্ষক বলেন, উক্ত প্রতিবেদক একজন বিএনপি’র সক্রিয় কর্মী। যখনি জননেত্রী শেখ হাসিনার সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় এসে গুইমারাবাসীর র্দীঘদিনের দাবী গুইমারাকে উপজেলা ঘোষনা করেছেন এবং এ উপজেলার কৃতি সন্তান কংজরী চৌধুরী খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান পদে অধিষ্ঠিত হয়ে পাহাড়ের অন্ধত্ব, দাসত্ব বিনষ্ঠ করে পাহাড়ে শিক্ষার মানোন্নয়নের মধ্যেদিয়ে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার র্পূব শর্ত শিক্ষা খাতকে এগিয়ে নিতে অগ্রণী ভূমিকা পালন করছেন, ঠিক তখনি মূর্খ্যতার পরিচয় দিয়ে বিএনপি’র ষড়যন্ত্রের অংশ হিসেবে পাহাড়ের শিক্ষা খাতকে ধ্ববংসের ষড়যন্ত্র কায়েম করতেই সংবাদটি প্রকাশ করেছে এই প্রতিবেদক।
বিবৃতিতে সংবাদটির প্রতিবেদক বিএনপি’র নেতা-কর্মী নয় উল্লেখ করে বলা হয়, বিগত বিএনপি জোট সরকারের আমলে পার্বত্য জেলা খাগড়াছড়িতে সাবেক পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ও সাবেক সাংসদ ওয়াদুদ ভুইয়ার নেতৃত্বে শিক্ষাখাতে যে উন্নয়ন সাধিত হয়েছে তা অদ্যবধি কোন সরকারের আমলে হয়নি। বর্তমান প্রধান শিক্ষক সুশিল রঞ্জন পাল বিএনপি সরকারের সময় চাকুরী করতে গিয়ে কোন সমস্যার সম্মুখিন হয়েছেন কিনা এমন প্রশ্ন রেখে ঐ সময়ে অত্র বিদ্যালয়ে যেসব উন্নয়ন হয়েছে তা খতিয়ে দেখার আহবান জানান।
বিদ্যালয়ে বিএনপি’র দৃশ্যমান এতসব অবদান থাকা সত্ত্বেও প্রধান শিক্ষকের পদে থেকে বিএনপি’কে জড়িয়ে এমন কান্ডজ্ঞানহীন রাজনৈতিক বক্তব্য অত্যন্ত দুঃখজনক ও অনভিপ্রেত। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গুইমারা উপজেলা শাখা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ভবিষ্যতে বিএনপি’র বিরুদ্ধে এমন মিথ্যা, বানোয়াট ও ষড়যন্ত্রমূলক রাজনৈতিক বক্তব্য থেকে তাঁকে বিরত থাকার আহবান জানান।
























