আনোয়ারা বেগম
শিক্ষা জাতিসত্তার মূলকথা। ব্রিটিশ দার্শনিক বাট্রা- রাসেলের মতে আ ধুনিক কোন জনপদে শিক্ষার লক্ষ্য সম্পর্কে তিনটি ভিন্ন মতবাদ প্রচলিত রয়েছে। ১) শিক্ষা হলো ব্যক্তির শ্রীবৃদ্ধির জন্য সুযোগ-সুবিধা সৃষ্টি করা এবং এ জন্য ব্যক্তির পথের সব বাধা প্রতিবন্ধকতার অপসারণ করা ২) শিক্ষার লক্ষ্য হল ব্যক্তিকে সংস্কৃতিবান এবং রুচিশীল মানুষ হিসেবে গড়ে তোলা। ৩) শিক্ষাকে ব্যক্তিগত সৌকর্য বৃদ্ধি নয় বরং সার্বিকভাবে পুরো সম্প্রদায়ের শ্রীবৃদ্ধির মাধ্যম হিসেবে দেখা উচিত। যেন শিক্ষার মাধ্যমে জনসমষ্টি যোগ্য ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে উঠে। Education and social order ১৯৬৭ London. Chapter II ও এ তিনটি মতের মধ্যে প্রথমটি হল সর্বাধুনিক। তৃতীয়টি সবচেয়ে পুরানো।
তার মতে কোন জনপদে শিক্ষাব্যবস্থা সুবিন্যস্ত করার জন্য এ তিনটির কোনো একটি সুবিন্যস্ত করার জন্য এ তিনটির কোন একটি স্বতন্ত্রভাবে স্বয়ং সম্পন্ন নয়। বরং তিনটি থেকে বাছাই করা মূল্যবান উপাদানগুলোর সুচিহ্নিত সুসামঞ্জস্যে ব্যবস্থা হল শিক্ষা।
বাষট্টির শিক্ষা আন্দোলনের পরে অর্ধশতাব্দীর বেশি সময় অতিবাহিত হয়েছে। ৭১ এর বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছে। অনেক রাজনৈতিক, উত্থান-পতন, সামাজিক ভাঙাগড়া, অর্থনৈতিক বিপর্যয় ও উত্তরণের ভেতর দিয়ে দেশ ও জাতি গিয়েছে। সময়ের এ দীর্ঘ ব্যবধানে জাতীয় জীবনে ও আন্তর্জাতিক ক্ষেত্রে গুণগত কিছু পরিবর্তন ঘটে গেছে এসব পরিবর্তনের পেছনে কার্যকর প্রধান কয়েকটি উপাদান গল সমাজতন্ত্রের স্বপ্ন ও আদর্শের পতন মুক্তবাজার অর্থনীতির একচেটিয়া প্রাধান্য প্রতিষ্ঠা প্রযুক্তি বিপ্লবের ফলে তথ্যপ্রবাহও সব রকম যোগাযোগের পরিধি সীমাহীন ও প্রবল গতিশীল হয়ে ওঠা এই দুই কারণে সৃষ্ট বিশ্বায়ন।
বাংলাদেশের স্বাধীনতার ফলে শিক্ষা সবার অধিকারের সাংবিধানিক স্বীকৃতি এসেছে। কিন্তু মুক্ত প্রতিযোগিতায় বাজারই নিয়ন্ত্রনে ভূমিকায় এসে যাওয়ায় শিক্ষার বাণিজ্যিকীকরণ ঠেকানো যায় নি।
বাংলাদেশিদের শিক্ষা নীতি অসাধারণ। শিক্ষা ও স্বাধীনতার দাবি এখানে হাতে হাত ধরে এগিয়েছে। হতদরিদ্র মানুষটিও চায়, সন্তান লেখাপড়া করে ভালো জীবন পাক। এর জন্য সর্বস্ব বিনিয়োগ করতে তারা বাজি শিক্ষাঙ্গনকে কম বাণিজ্যিক বেশি মানমুখী করায় বেসরকারী প্রতিষ্ঠানগুলোকে যেতে হবে অনেক পথ। শিক্ষা বাণিজ্য কমিয়ে উচ্চ শিক্ষার ক্ষেত্রে সুশাসন আনতে হবে। বেতন ও ফির সীমা ঠিক করে দিতে হবে। শিক্ষা ব্যবস্থাকে সুব্যবস্থাপনা ও সুনীতির ওপর দাঁত করাতে হবে। উন্নয়নের স্বার্থেই বাংলাদেশের উচ্চ শিক্ষিত জনগোষ্ঠীর চাহিদা থাকবেই। সরকারী ভাবে এ চাহিদা মেটানো সম্ভব নয় সেক্ষেত্রে প্রাইভেট ও পাবলিকের মধ্য সমন্বয় থাকা জরুরি।
গত দু’দশকে বিশ্ব বদলেছে জেট গতিতে। তার সঙ্গে সমান তালে বদলেছে বাঙালি জীবন আচার, নীতি নৈতিকতা সমাজ নিয়ম-কানুন। এত পরিবর্তনের ধারা এদেশের মনোজগতে এসেছে আধুনিকায়ন গতি। যার প্রভাব পড়েছে শিক্ষাঙ্গনে বইয়ের সহজ প্রাপ্যতা বিনামূল্যে বই বিতরণ, সার্বজনীন প্রাথমিক শিক্ষা সকলের মধ্যে শিক্ষা প্রসার ঘটানোর নানামুখী কর্ম পরিকল্পনা সৃজনশীল পদ্ধতি পাঠ দান পদ্ধতি। বইয়ের জগতে এসেছে বিপুল পরিবর্তন বিষয়, আঙ্গিক প্রিন্টিং টেকনোলজি সব কিছুতেই নতুনত্ব, ভিশ্যুয়াল মিডিয়া (মাল্টিমিডিয়া ক্লাসরুম নেট এর প্রভাব শিক্ষা ক্ষেত্রে ব্যাপক প্রভাব ফেলেছে। বিদেশি ভাষায় রচিত হচ্ছে বাংলা ভাষার অসাধারণ কিছু বই। শিক্ষা বিষয় মানুষের সার্বিক উন্নতির সম্ভাবনার পরিপূর্ণ হওয়াকে বোঝায়। মানুষের মন ও মননের বিকাশ ঘটানোর মধ্য দিয়ে এগিয়ে যায়। এ উন্নয়ন এমন এক সত্যিকার উন্নয়ন যা নিচ থেকে ওপরে সমগ্র সমাজকে সেবা করার আত্মনির্ভরশীল ও আত্ম নিয়ন্ত্রণের ক্ষমতা দেয়।
বাজারকে শাসন, মুক্তি বাণিজ্যের অনাচার বন্ধ কৃষক-শ্রমিক-নাগরিকের মানবিক অধিকার বাস্তবায়ন ও পরিবেশ সংরক্ষণের জন্য আমাদের যথাযথ ব্যবস্থা নিতে তার বিধান ব্যবস্থা শিক্ষা ব্যবস্থায় থাকতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানের মুখস্থ বিকাশে প্রয়োজনীয় ব্যবস্থা সুযোগ সুবিধা বৃদ্ধি করে করতে হবে। শিক্ষা ব্যবস্থা হতে হবে সংস্কৃতি নির্ভর। সংবিধানের প্রস্তাবনায় যে “স্বাধীন সত্তায় সমৃদ্ধি লাভ করা বোঝানো হয়েছে। যেমন সমৃদ্ধি ক্ষেত্র-সাংস্কৃতিক যেখনে সকল নাগরিকের জন্য আইনের শাসন, মৌলিক মানবাধিকার এবং রাজনৈতিক অর্থনৈতিক ও সামাজিক সাম্য, স্বাধীনতা ও সুবিধা নিশ্চিত হবে।
‘সংস্কৃতি’ শব্দটি একটি মানবগোষ্ঠির মন ও অবচেতন অনুভব, প্রবৃত্তি ও তাড়না আদর্শ ও উপলব্ধি তার সাধনার প্রকাশ দর্শন সাহিত্য শিল্প সংগীত এবং অন্যান্য সহজাত ক্রিয়াকলাপ তার স ৃষ্টি ও সংস্কার অডিব্যক্তির এক সমন্বয়। সংস্কৃতি মধ্যে মানবগোষ্ঠির বসবাস যা প্রকারান্তরে শিক্ষার অংশ নি:শ্বাসে নিয়ে প্রশ্বাস ফেলে স্বীয় সংস্কৃতি সম্পর্কে আমাদের ভাবনা চিন্তা ঋদ্ধ হয় অর্থাৎ সম্যক ধারণা পাওয়া যায়। সংস্কৃতি ধর্মের চেয়ে ব্যাপক ধর্মের মত যা আমাদের ধারণ করতে হয় দীক্ষা, দেয় সাহস দেয় জীবনে গতি সঞ্চার করে অনুপ্রাণিত করে। সর্ব কর্মকাণ্ডে অগোচরে থেকে সহায়তা করে অর্থাৎ সংস্কৃতি অস্তিত্ব সমৃদ্ধির পথ। ঐতিহাসিক কারণে আমরা ইউরোপ মুখী বিশেষভাবে ইংল্যা-মুখী। এই পাশ্চাত্যমুখিতার বিরুদ্ধে আমাদের দেশে সাম্প্রতিককালে আলোচনা সমালোচনার ঝড় ওঠছে। উপনিবেশ কাল বিদূরিত হবার পরও ঔপনিবেশিক হীনম্মন্যতা কাটছে না। বরং বিনোদনের মাধ্যমে বিজাতীয় সংস্কৃতির দৌরাত্ম্য দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে। স্টার প্লাস দেখে টিভি চ্যানেলের প্রভাবে মাদ্রাসার ছাত্র ঘাতক হয়ে উঠছে। শুধু তাই নয়, ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান কঠোর অনুশাসনের মধ্যেও নাটোরে ত ৃতীয় শ্রেণিতে অধ্যয়নরত তিন সহপাঠী হত্যা করেছে তাদের এক সহপাঠীকে। তারা স্বীকার করেছে বিদেশিী টিভি সিরিয়াল দেখে প্রভাবিত হয়ে পাঁচ লাখ টাকা মুক্তি পনের দাবিতে সহপাঠীকে হত্যা করে সেপটিক ট্যাঙ্কে লুকিয়ে রাখে। কী নির্মম কোমলমতি শিশুদের মানসে বিদেশী সংস্কৃতির প্রভাব কতদূর পর্যন্ত পৌঁছালে তবেই তারা ঘাতক হয়ে যেতে পারে। মাদ্রাসার শিশু ছাত্ররা ঘাতক হয়ে গেলে সমাজ ভয়াবহ পরিস্থিতির মোকাবেলা করতে বাধ্য। সহজাত মনোবৃত্তির কারণেই অপরাধ বিষয়ক নাটক ও সিনেমার নেতিবাচক দিকটাতে সংক্রমিত হ্েচছ আজকের শিশুরা। বাংলাদেশ ভারতসহ বিভিন্ন দেশের টিভি চ্যানেলগুলো যে সব ধারাবাহিক নাটক ও সিরিয়াল প্রচার করে থাকে তাতে অপরাধর্মী বিভিন্ন সত্য ঘটনাসহ কল্পনার মিশেল দেয়া থাকে, যা ঘরে বসে পরিবারের সবাই গোগ্রাসে গিলছে। ভালোমন্দ সুস্থ চিন্তা ভাবনার খোরাক নেই যেখানে। নির্মাতারা ভাবছেন মানুষ অনেক সচেতন হবে- এমন ধারণা থেকে তারা এসব নির্মাণ করছেন-তবে বাস্তবে হচ্ছে তার উল্টোটা। উন্নত দেশগুলোতে দেখা গেছে শিশু ও প্রাপ্ত বয়স্কদের জন্য ভিন্নধর্মী নাটক সিনেমা কার্টুন নির্মাণ করা হয়। সমাজের নানা অসঙ্গতি শিশুদের ভাবনাকে প্রতিনিয়ত ক্ষত বিক্ষত করে চলেছে। দুর্নীতি, অরাজকতা, নৈতিক চরিত্রের স্খলন সামাজিক মূল্যবোধ ঘাটতি সত্য মিথ্যা নির্ধারণে ব্যাঘাত ঘটছে। শিশুরা দ্বিধা দ্বন্দ্বে ভুগছে। সত্য মিথ্যা নির্ধারণ করতে না পেরে বিপথগামী হচ্ছে। ‘বাবা’-‘মা’ কর্মজীবী হওয়ায় বাবা-মায়ের ব্যস্ততার কারণে শিশুরা টিভি চ্যানেলের সময় দিচ্ছে বেশি। আবাসিক শিক্ষা প্রতিষ্ঠানে সুস্থ বিনোদনের তদারকি না থাকায় অল্প বয়সে প্রাপ্ত বয়স্কদের ছবি দেখছে। জীবন সম্পর্কে নিত্য নতুন ধারণা দ্বিধাগ্রস্ত হয়ে পড়ছে। সারাদেশে প্রতিনিয়ত যে সব আত্মহত্যা, হত্যা, নির্যাতন ধর্ষণ কিংবা অপহরণের ঘটনা ঘটছে তার তদন্তে দেখা গেছে অভি যুক্তরা কোন না কোন ভাবে সিনেমা নাটক থেকে প্ররোচিত। অপরাধীরা অপরাধমূলক নাটক ও সিনেমায় দেখা কৌশলগুলো এ ক্ষেত্রে প্রয়োগ করছে।

সময়ের অভিঘাতে পাল্টে যাচ্ছে-মানুষের জীবনবোধ আচার কানুন নিয়ম-নীতি মূল্যবোধ। যা সংস্কৃতি ধরে রাখতে পারছে না-দ্রুততর পাল্টে যাওয়া সময়ের গতির সঙ্গে। যেমন কলম থেকে ল্যাপটপ, স্যা-েল থেকে স্টিলেটো। বই থেকে কিওল। শিশু পৃথিবী নিজস্ব অলিন্দে ভালোবাসার বাঁধনে বাঁধা পড়তে চাইছেনা। সময়ের দ্রুততার সঙ্গে যে ভাবছে নিজেকে পাল্টানো জরুরি বাঙালির আটপৌরে বাইরে সংস্কৃতি অর্থাৎ ওয়েস্টার্ন রীতি-নীতি তে নিজেকে চৌকষ হয়ে ওঠার প্রতিযোগিতায় লিপ্ত, যা জাতি হিসেবে বাঙালি সংস্কৃতি ও কৃষ্টির সঙ্গে যায় না। উত্তরণের স্টাইল খুঁজছে যে যে যার মত করে। আত্ম অন্বেষণের পথ খুঁজে বের করা জরুরি। শিশুকে সময় দিন ও মানসিকতা তাড়নে সুযোগ-সহযোগিতা সান্নিধ্য বেড়ে তোলার ক্ষেত্রে সহমর্মিতা ও ধৈর্য্যরে সঙ্গে প্রতিবন্ধকতাকে জয় করার সুযোগ করে দিন। দেশকালের বাস্তবতায় জীবনকে বিকাশের পথ খুঁজে নিতে সাহায্য করুন। শিশুর জন্য বিদ্যমান শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীদের সুকুমার বৃত্তি চর্চার সুযোগ সীমিত করে দিয়েছে।
পাঠ্য পুস্তকের সংখ্যা বৃদ্ধির সঙ্গে কোচিং হরণ করে নিয়েছে চারু ও কারুসহ অন্যান্য শিল্পচর্চা যা তাদের মানসিক গড়নকে মানবিক, শৈল্পিক এবং সুস্থ ধারায় পরিচালিত করতে পারত। এর অভাবে টিভি সিনেমায় প্রভাবিত হয়ে সেসব অনুকরণে বাসনাগ্রস্ত হয়ে ওঠে। বাংলা গান চেয়ে এ প্রজন্মে শিশুরা হিন্দি ও ইংরেজি গানে আকৃষ্ট হচ্ছে। সুস্থ সংস্কৃতি চর্চার অভাবে শিশুরা বিপথগামী হলে সেক্ষেত্রে পরিবার, সমাজ, সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান ও রাষ্ট্রকে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা জরুরী। সংস্কৃতি মধ্য দিয়ে মানুষের মনোজগত মননের যেমন সমৃদ্ধ হয়। আবার শিক্ষার পাশাপাশি সংস্কৃতি বিকাশ ঘটার সুযোগ না থাকলে শিক্ষার তাৎপর্যের ঔজ্জ্বল্য হারাতে বসে। জীবনে অমঙ্গলকর্ম কে বিতাড়িত করে যেমন নারী পাচার, শিশু হত্যা, অপহরণ, নারী ধর্ষণ, মানব পাচার, অস্বাস্থ্য, অশিক্ষা সমাজের বিদ্যমান স্থিতিশীল তাকে অসহিষ্ণু ও অস্থির করে তোলে। তেমনি সংস্কৃতি সহায়ক শিক্ষা প্রসার ঘটাতে পারলে পরোক্ষভাবে সমাজের উন্নয়ন ত্বরান্বিত হয়। সমাজে যারা সুবিধাবঞ্চিত ভরসাহীন তাদের ভরসা যোগাতে পারলে কেবল সুস্থ সংস্কৃতি কর্ম বিনোদন সম্ভব। বৈষম্য নির্ভর সমাজ ঝুঁকিপূর্ণ, সমতা ভিত্তিক সমাজ গঠনের মধ্যে দিয়ে সুস্থ ও সুন্দর সংস্কৃতি কর্মের অনুশীলন সহজতর।
লেখক- অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)
বাওয়া স্কুল এন্ড কলেজ
























