রিফাত হাসান বাপ্পিকে অপহরণের ঘটনায় গ্রেফতারকৃত ১০ জনের মধ্যে ৯ জনের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল এ রায় দেয়া হয়। রোববার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জয়নাল আবেদীন এ আবেদন মঞ্জুর করেন।
শনিবার বিকেলে গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে অপহরণের ২২ ঘণ্টা পর চিকিৎসক রিফাত হাসান বাপ্পীকে উদ্ধার করে পুলিশ। এর আগে, শুক্রবার গোবিন্দগঞ্জের গ্রামের বাড়ি থেকে ফেরার সময় অপহৃত হন রিফাত হাসান বাপ্পী।
স্বজনদের অভিযোগ, ব্যবসা সংক্রান্ত বিরোধের জের ধরে চাচাতো ভাই মাহবুবুল আলম রনি ও তার লোকজন বাপ্পিকে অপহরণ করে। এ ঘটনায় ওইদিন রাতেই বাপ্পীর বাবা কামরুল ইসলাম ৫ জনকে আসামি করে গোবিন্দগঞ্জ থানায় একটি মামলা করেন।
পরে পুলিশ অভিযান চালিয়ে ৩ জনকে আটক করে। তাদের দেয়া স্বীকারোক্তি ও মোবাইল ট্র্যাকিঙয়ের মাধ্যমে জয়পুরহাটের কালাই থানার একটি বাড়ি থেকে অপহৃত চিকিৎসককে উদ্ধারের পর ঘটনাস্থল থেকে আরো ৭ জনকে গ্রেফতার করে পুলিশ।
























