১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

রাজধানীতে তরুণীকে গণধর্ষণ!

রাজ8ধানীর দক্ষিণখানে এক তরুণীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে।পুলিশ জানায়, গত শনিবার বিকেলে ওই তরুণীকে বেড়ানোর কথা বলে নিয়ে যায় তার কথিত প্রেমিক স্বাধীন।পরে রাতে দক্ষিণখান এলাকায় এক বন্ধুর বাসায় তাকে নিয়ে যায় স্বাধীন। সেখানে প্রথমে স্বাধীন ও পরে তার বন্ধু ওই তরুণীকে ধর্ষণ করে। মেয়েটি চিৎকার করলে পাশের বাসার আরো ২ যুবক এসে মেয়েটিকে ধর্ষণ করে।

ঘটনায় ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।প্রানে বেঁচে মেয়েটি সেখান থেকে বেরিয়ে আসে। পড়ে বাদী হয়ে ৭ জনকে আসামি করে দক্ষিণখান থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন সে। এরপর রাজধানীর বিভিন্ন স্থানে গতকাল দিনভর অভিযান চালিয়ে স্বাধীনসহ ৫ জনকে গ্রেফতার করে পুলিশ।এদিকে, গুরুতর অবস্থায় মেয়েটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।পুলিশের তদন্ত এখন অব্যাহত রয়েছে বলে জানা যায়।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ