১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

বরফ পানিতে দাবা খেলা!!

হিমশীতল পানিতে কিছুক্ষণ দাঁড়ালে মনে হয় নিচের অংশ আর নেই।সেই পানিতেই নাকি দাবা খেলা!হিমাঙ্কের নীচের তাপমাত্রায় সাঁতারের পোশাক পরে, বরফ আচ্ছাদিত লেকের পানিতে দাবা খেলছেন একদল সাঁতারু।
লক্ষ্য শারীরিক ও মানসিক শক্তি বৃদ্ধি করা। এমনই ভিন্ন খেলায় মেতে ছিলেন রাশিয়ার খেলা পাগল কিছু মানুষ।10
তাপমাত্রা ৫ ডিগ্রি সেলসিয়াস। জমে গেছে রাশিয়ার উড়াল পার্বত্য এলাকার লেকের পানি। এমন অবস্থায় দুর্ভাগা কেউ বরফ আচ্ছাদিত লেকের পানিতে পড়ে গেলে হাইপোথার্মিয়ার শিকার হবেন ২-৪ মিনিটের মধ্যে। সময়টা আরো বেশী হলে, হতে পারে মৃত্যু।
কিন্তু, হিম শিতল ঠাণ্ডা পানিতে নেমে দাবা খেলছেন একদল মানুষ। বদলে গেছে গায়ের রং। কাঁপছেন থরথর করে। তবে, ঠোটের কোনে ঠিকই লেগে রয়েছে এক টুকরো হাসি।
না, মাথা খারাপ হয়নি তাদের। এরা সবাই রাশিয়ার শীতকালীন সাঁতারু। নিজেদের শারীরিক দক্ষতা ও মানসিক শক্তি বৃদ্ধি করতে, অভিনব এই কৌশল অনুসরণ করছেন তাঁরা।
পাগলাটে হলেও, এই খেলার সাহায্য আপনি মানসিক ও শারীরিক শক্তি বৃদ্ধি করতে পারবেন। বুঝতে পারবেন নিজের সহনশীলতার মাত্রা।
একজন বলেন, খেলাটি মনোযোগী হতে সাহায্য করে। চুপচাপ বসে থাকলে মানসিক ভাবে আপনি কতটুকু স্থির রয়েছেন তা বুঝতে পারবেন না। তাই দাবা খেলা।
এর আগেও নিজেদের শক্তি বৃদ্ধিতে এ ধরনের দাবা প্রতিযোগিতার আয়োজন করেছিলো রাশিয়ার সাঁতারুরা।

তো আপনি প্রস্তুত তো আপনার মানসিক শক্তির পরীক্ষায়। যদি আপানকে প্রস্তাব করা হয় কি করবেন ভেবে রাখুন।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ