খুব সহজে রান্না করুন দই দিয়ে চিংড়ি

উপকরণ :

  • চিংড়ি (মাঝারি সাইজের) ৫০০ গ্রাম,
  • টকদই ১ কাপ,
  • পেঁয়াজ কিউব করে কাটা ১ কাপ,
  •  কাঁচামরিচ (আস্ত) ৫-৬টি,
  • রসুনবাটা ১ চা-চামচ,
  • হলুদগুঁড়া ১ চা-চামচ,
  • মরিচ গুঁড়া আধা চা-চামচ,
  • লবণ স্বাদ অনুযায়ী,
  • তেল পরিমাণমতো।

প্রণালি :

  • প্রথমে চিংড়ি মাছের খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে রাখুন।
  • এরপর একটি কড়াইতে তেল গরম করে নিন।
  • এবার তাতে কিউব করা পেঁয়াজ এবং চিংড়ি মাছ দিয়ে হালকা করে ভেজে নিন।
  • এরপর একে একে সব উপকরণ দিয়ে ভালো করে কষিয়ে নিন।
  • তারপর টকদই এবং কাঁচামরিচ দিয়ে ঢেকে রান্না করুন।
  • রান্না হয়ে গেলে নামিয়ে পরিবেশন করুন সাজিয়ে।

আমাদের পোস্ট গুলো ভালো লগলে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে আরো নতুন নতুন পোস্টের জন্য একটিভ থাকুন ধন্যবাদ।

আর্থনিউজ২৪ / উর্মি / ৯১ /২৯ জানুয়ারি

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ