খুব সহজে বনান ‘মুগডালের হালুয়া’

উপকরণ :

  • মুগডাল (হলুদ)  ১ কাপ,
  • দুধ ১ কাপ,
  • চিনি দেড় কাপ,
  • এলাচগুঁড়া আধা চা-চামচ,
  • জাফরান সামান্য,
  • ঘি ৬ চা চামচ
  • কাজুবাদাম ও পেস্তাবাদাম কুচি: সাজানোর জন্য।

প্রণালি :

  • মুগডাল ৪ ঘণ্টা পানিতে ভিজিয়ে রাখুন।
  • সামান্য পানি দিয়ে খুব ভালো করে ডাল বেটে নিন।
  • এবার গরম দুধে জাফরান ভিজিয়ে রাখুন।
  • ননস্টিক প্যানে ঘি গরম করে ডাল পেস্ট দিয়ে অল্প আঁচে বাদামি করে ভাজতে থাকুন।
  • গরম দুধ দিয়ে নাড়তে থাকুন।
  • মিশ্রণটি ঘন হয়ে এলে চিনি দিন।
  • হালুয়া হয়ে ঘি উঠে এলে জাফরান এবং এলাচ দিয়ে নামিয়ে নিন।
  • এবার পচন্দমত আকার দিয়ে কাজুবাদাম এবং পেস্তাবাদাম কুচি দিন।

আমাদের পোস্ট গুলো ভালো লগলে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে আরো নতুন নতুন পোস্টের জন্য একটিভ থাকুন ধন্যবাদ।

আর্থনিউজ২৪ / উর্মি / ৯০ /২৯ জানুয়ারি

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ