উপকরণ :
- মুগডাল (হলুদ) ১ কাপ,
- দুধ ১ কাপ,
- চিনি দেড় কাপ,
- এলাচগুঁড়া আধা চা-চামচ,
- জাফরান সামান্য,
- ঘি ৬ চা চামচ
- কাজুবাদাম ও পেস্তাবাদাম কুচি: সাজানোর জন্য।
প্রণালি :
- মুগডাল ৪ ঘণ্টা পানিতে ভিজিয়ে রাখুন।
- সামান্য পানি দিয়ে খুব ভালো করে ডাল বেটে নিন।
- এবার গরম দুধে জাফরান ভিজিয়ে রাখুন।
- ননস্টিক প্যানে ঘি গরম করে ডাল পেস্ট দিয়ে অল্প আঁচে বাদামি করে ভাজতে থাকুন।
- গরম দুধ দিয়ে নাড়তে থাকুন।
- মিশ্রণটি ঘন হয়ে এলে চিনি দিন।
- হালুয়া হয়ে ঘি উঠে এলে জাফরান এবং এলাচ দিয়ে নামিয়ে নিন।
- এবার পচন্দমত আকার দিয়ে কাজুবাদাম এবং পেস্তাবাদাম কুচি দিন।
আমাদের পোস্ট গুলো ভালো লগলে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে আরো নতুন নতুন পোস্টের জন্য একটিভ থাকুন ধন্যবাদ।
Posted by earthnews24 on Thursday, January 28, 2016
আর্থনিউজ২৪ / উর্মি / ৯০ /২৯ জানুয়ারি
পোস্টটি যতজন পড়েছেন : 12
























