মাত্র ১০ মিনিটে তৈরী করুন স্বাস্হ্যকর ‘আলুর স্যুপ’

উপকরণ:

  • আলু ছোট করে কাটা ১-২ কেজি,
  • লবণ ১ চা চামচ,
  • পেঁয়াজ কুচি করা ৩ টি,
  • অ্যারারুট ১ টেবিল চামচ,
  • পানি ৩ কাপ,
  • দুধ ২ কাপ,
  • গোলমরিচ গুঁড়া ১-২ চা চামচ,
  • ধনেপাতা কুচি ১ চা চামচ,
  • মাখন ২ টেবিল চামচ,
  • পনির কুচি ২ টেবিল চামচ।[ad id=”28167″]

প্রণালি :

  • ফুটানো পানিতে আলু ও পেঁয়াজ সিদ্ধ করুন।
  • আলু নরম হলে নামিয়ে কাঠের চামচ দিয়ে ঘুটে মেশান।
  • মাখন, লবণ ও গোলমরিচ দিন।
  • অল্প দুধে অ্যারারুট গুলে আলুর সাথে মেশান।
  • চুলায় দিয়ে মৃদু জ্বালে ৫ মিনিট ফুটান।
  • এরপর দুধ দিন।
  • পরিবেশনের আলাদা আলাদা পাত্রে পনির কুচি দিয়ে তার উপরে গরম স্যুপ ঢালুন।
  • উপরে ধনেপাতা ছিটিয়ে দিন।

আমাদের পোস্ট গুলো ভালো লগলে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে আরো নতুন নতুন পোস্টের জন্য একটিভ থাকুন ধন্যবাদ।

আর্থনিউজ২৪ / উর্মি / ৮৯ /২৯ জানুয়ারি

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ