[ad id=”28167″]
উপকরণঃ
- নরম খেজুর ৫০০ গ্রাম
- পেস্তা বাদাম ৫০গ্রাম
- কাজু বাদাম ৫০ গ্রাম
- কাঠ বাদাম ৫০ গ্রাম
- পেস্তা দানা ১ চামচ
- ঘি ২ টেবিল চামচ
প্রণালীঃ
- খেজুর বিচি সরিয়ে নিয়ে একটু ব্লেন্ড করে নিতে হবে।

- সব বাদাম ছোট ছোট করে কেটে ১ চামচ ঘি দিয়ে ভেজে নিতে হবে।
- ফ্রাইপ্যানে আবার ঘি দিয়ে পেস্তা দানা হাল্কা ভেজে নিয়ে তাতে খেজুর ও বাদাম দিয়ে অল্প আচেঁ কিছুক্ষন ভাজতে হবে।
- চুলা থেকে নামিয়ে হাতে অল্প ঘি মাখিয়ে ভাল করে মথে নিতে হবে যেন খেজুর ও বাদাম ভালভাবে মিশে যায়।
- এরপর লম্বা রোল বানিয়ে অ্যালুমিনিয়াম ফয়েল পেপারে মুড়িয়ে ফ্রিজ ২/৩ ঘন্টা রাখতে হবে।
- ফ্রিজ থেকে বের করে কেটে সাজিয়ে পরিবেশন করুন পুষ্টিকর খেজুর বাদামের বরফি।
- এই বরফি বায়ুরোধক বয়ামে রেখ এক সপ্তাহ সংরক্ষণ করা যাবে।
মজার মজার রেসিপি, টিপস ও স্বাস্হ্য বিষয়ক পোস্ট রেগুলার আপনার ফেসবুক টাইমলাইনে পেতে লাইক দিন আমাদের ফ্যান পেইজে ধন্যবাদ। [ad id=”35817″]
পোস্টটি যতজন পড়েছেন : ৪০৪
























