২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে মা ও ছেলের মৃত্যু

রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে মা ও ছেলের মৃত্যু সংবাদ পাওয়া গেছে। বুধবার দিবাগত রাত সোয়া ৮টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের পবা’র মুরারিপুরে ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

আহত হয়েছেন জহুরুল ইসলামের বাবা মোখলেসুর রহমান (৬৫)। নিহতরা হলেন, প্রাইভেটকার চালক জহুরুল ইসলাম (৪৫) ও তার মা জেবুননেসা বেগম (৬০)। তারা নগরীর শিরোইল শান্তিবাগ এলাকার বাসিন্দা।

রাজশাহীর পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, দুর্ঘটনা কবলিত প্রাইভেটকার ও ট্রাকটি উদ্ধার করা হয়েছে। তবে ঘটনার পরপরই ট্রাক চালক ও তার সহকারী পালিয়ে গেছেন। এ ঘটনায় পুলিশ আইনগত ব্যবস্থা নিচ্ছে বলে জানা যায়।

 

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ