১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

খাগড়াছড়ির পানছড়িতে অর্ধদিবস হরতাল চলছে

খাগড়াছড়িসহ ৩ পার্বত্য জেলায় সকাল-সন্ধ্যা হরতাল

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় অর্ধদিবস হরতাল চলছে। নিখোঁজ হওয়া ভাড়ায়চালিত মোটরসাইকেলচালক মো. হোসেনকে (৩০) উদ্ধারের দাবিতে এই হরতাল চলছে।

আজ সোমবার বেলা ২টা পর্যন্ত এ হরতাল চলবে। গতকাল রবিবার রাতে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ এ হরতালের ডাক দেয়। হরতালে উপজেলার সকল অভ্যন্তরীণ সড়কসমূহে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

খাগড়াছড়ি-পানছড়ি সড়কেও গাড়ি চলাচল বন্ধ রয়েছে। এ ছাড়া উপজেলার কোথাও দোকানপাট খোলেনি। এদিকে, সকালে হরতালের সমর্থনে পিকেটিং ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এখন পর্যন্ত অপ্রীতিকর ঘটনার কোনো খবর পাওয়া যায়নি। উল্লেখ্য, গত বৃহস্পতিবার পানছড়ি থেকে নিখোঁজ হন ভাড়ায়চালিত মোটরসাইকেলচালক মো. হোসেন।

জানা যায়, এ ঘটনায় শুক্রবার মো. হোসেনের  মা নুরজাহান থানায় সাধারণ ডায়রি করেন।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ