২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

কেনিয়ার সাধারণ নির্বাচনের প্রাথমিক ফলাফলে এগিয়ে আছেন ক্ষমতাসীন উহুরু কেনিয়াত্তা

কেনিয়ার সাধারণ নির্বাচনের প্রাথমিক ফলাফলে ক্ষমতাসীন উহুরু কেনিয়াত্তা এগিয়ে রয়েছেন। ফলে তিনি পুনরায় দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হতে যাচ্ছেন। কিন্তু বিরোধী জোট ‘কারচুপি’র অভিযোগ এনে নির্বাচনের এই ফলাফলকে প্রত্যাখ্যান করেছে।

কেনিয়াত্তার প্রধান প্রতিদ্বন্দ্বী রাইলা ওদিঙ্গার এই অভিযোগের কারণে মঙ্গলবারের নির্বাচনের ফলাফল নিয়ে বিতর্কের জেরে পূর্ব আফ্রিকার দেশটিতে ভয়াবহ রক্তক্ষয়ী সহিংসতা ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। জানা গেছে, ২০০৭ সালের সাধারণ নির্বাচনের পরও একই ধরনের কারচুপির অভিযোগ আনা হয় দেশটিতে। ওই নির্বাচনেও ওদিঙ্গা পরাজিত হন। নির্বাচনের ফলাফল ঘোষণার পর জাতিগতভাবে বিভক্ত রাজনৈতিক পক্ষগুলোর মধ্যে কয়েকমাস ধরে ব্যাপক রক্তক্ষয়ী সহিংসতা চলে। এতে এক হাজার ১শ’ লোক প্রাণ হারায় এবং ছয় লাখ লোক গৃহহীন হয়ে পড়ে।

বুধবার নির্বাচন কমিশন ঘোষিত প্রাথমিক ফলাফলে দেখা গেছে কেনিয়াত্তা ৫৫ শতাংশ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ওদিঙ্গা পেয়েছেন ৪৪ শতাংশ ভোট। সাংবাদিকদের কাছে ওদিঙ্গা নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে এ ফলাফল প্রত্যাখ্যান করেন। এ প্রসঙ্গে তিনি বায়োমেট্রিক ভোটিং সিস্টেমের প্রধান প্রশাসক ক্রিস মাসান্ডোর মৃত্যুর বিষয়টি তুলে ধরেন। নির্বাচনের মাত্র কিছুদিন আগে নাইরোবির উপকণ্ঠে তার লাশ পাওয়া গেছে। মৃত্যুর আগে তার ওপর নির্যাতন চালানো হয় বলে জানা গেছে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ