২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্যাটসম্যানদের বাধা কাটিয়ে জেগে উঠতে হবে-কিংবদন্তী ব্রায়ান লারা

কিংবদন্তী ব্রায়ান লারা বলেছেন ওয়েস্ট ইন্ডিজ দলের বর্তমান ব্যাটসম্যানরা যথেষ্ট মেধাবী। কিন্তু চ্যালেঞ্জ হচ্ছে আন্তর্জাতিক ক্রিকেটে শীর্ষ ব্যাটসম্যানদের মধ্যে থাকতে চাইলে বাধা কাটিয়ে তাদের জেগে উঠতে হবে।ওয়েস্ট ইন্ডিজকে অবশ্যই যুব দল থেকে জাতীয় পর্যায়ে মেধা পরিবর্তনের একটা পথ বের করতে হবে।

একটি জাদুঘরের এক অনুষ্ঠানে লারা বলেন,‘ প্রত্যেক ব্যক্তিরই মেধা আছে। আমি সব সময়ই বলে আসছি ওয়েস্ট ইন্ডিজের তরুনরা বিশ্বের সবচেয়ে মেধাবী। টিনএজ বয়স থেকেই আন্তর্জাতিক ক্রিকেট খেলার কারণে তারা এত মেধাবী। এই শূন্য স্থান পূরণটা হচ্ছে সব কিছু আপনার অঙ্গীকার, আপনার মানসিক শক্তি।’

ওয়েস্ট ইন্ডিজ দলের সাবেক এ অধিনায়ক বলেন, একজন ব্যাটসম্যান যখন ক্যারিয়ারের শুরুতেই ভাল পারফরমেন্স করে প্রতিপক্ষ তখন স্বাভাবিকভাবেই তাকে পরাস্ত করতে একটা পথ আবিষ্কারের চেষ্টা করবে।

তিনি বলেন,‘ আমাদের সামনে অনেক উদাহরণ আছে যে ছেলেরা ক্যারিয়ারের শুরুতেই টেস্ট ক্রিকেট শুরু করে, খুবই ভাল পারফর্ম করে এবং হঠাৎ করেই পথ হারিয়ে ফেলে। আপনি যখন আন্তর্জাতিক প্রতিদ্বন্দ্বিতায় নামবেন তখন মেধা থকে মাত্র ১০ থেকে ১৫ শতাংশ। বিশ্বের সব জায়গাতেই মেধা আছে, কিন্তু যাদের মানসিক শক্তি আছে তারাই সকল বাঁধা অতিক্রম করে দিন শেষে পারফর্ম করবে এবং সাফল্য পাবে। এক মিনিটেই হয়তোবা সকলে আপনার প্রশংসা করবে। আপনি যদি এ সকল বাঁধা অতিক্রম করতে না পারেন এবং জেগে উঠে সামনে এগোতে না পারেন, তাহলে সাফল্য পাবেন না।’

কোন প্রতিযোগিতায় ওয়েস্ট ইন্ডিজ ব্যাটসম্যানদের এগিয়ে থাকার চেষ্টা নিয়ে সন্দিহান লারা বলেন,‘ ক্রেইগ ব্র্যাথওয়েট, শাই হোপ এবং কাইলদের মত অনেক মেধাবী খেলোয়াড় আমাদের আছে। কিন্তু আমার চিন্তা কেবল একটাই তা-হলো প্রতিপক্ষের চেয়ে এগিয়ে থাকার চেষ্টা তারা কওে কিনা।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ