তন্ময় দাশ, সাতকানিয়া প্রতিনিধি :
সাতকানিয়া থানার গণমানুষের নেতা ও বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রিয় কার্যনির্বাহী কমিটির সদস্য যুবনেতা কায়কোবাদ ওসমানীর পিতা আলহাজ্ব খায়ের আহমদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন কেঁওচিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদন রিপন দাশ সুজন, জামালুর রহমান খান বিজ্ঞান-প্রযুক্তি স্কুল এন্ড কলেজ দোহাজারী এর ইন্সট্রাক্টর ও ইউনিয়ন আওয়ামীলীগের নেতা ইঞ্জিনিয়ার লিখন কান্তি দাশ, কেঁওচিয়া ইউনিয়ন আওয়ামীলীগের মাস্টার মাহমুদ ইউনুচ।
বৃহস্পতিবার বিকাল ৪ টায় জানাজা শেষে নিজ বাড়িতে মরহুমের দাফন সম্পন্ন করা হয়। জানাজায় আরো উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন। জানাজায় অংশগ্রহণকালে তারা সকলে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।
পোস্টটি যতজন পড়েছেন : 16






















