ঝিনাইদহে বাঁশের আঘাতে শিশুর করুন মৃত্যু

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ প্রতিনিধি :

ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলায় গলায় বাঁশের আঘাত লেগে হৃদয় আহমেদ (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (০৫ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার চটকাবাড়িয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। শিশু হৃদয় উপজেলার শুরাগ্রামের ঠান্ডু মন্ডলের ছেলে ও চটকাবাড়িয়ার একটি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র। তার চাচা রফিকুল ইসলাম আর্থনিউজ২৪ প্রতিনিধিকে বলেন, সকালে হৃদয় চটকাবাড়িয়ায় তার নানাবাড়িতে বেড়াতে যায়। সেখানে বাইসাইকেল চালানো শেখার একপর্যায়ে তার গলায় বাঁশের মাথার খোঁচা লাগে।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হরিণাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ