“জনগণের ক্ষোভের সুনামীতে বর্তমান সরকারকে ভাসিয়ে নিয়ে যাবে”

যদি জনগণের মনের কথা, বেদনার কথা বর্তমান প্রধানমন্ত্রী উপলব্ধি করতে না পারেন, তাহলে জনগণের ক্ষোভ যেকোনো মুহূর্তে সুনামীর ন্যায় আছড়ে পড়ে দস্যুদলের ন্যায় আচরণকারী বর্তমান সরকারকে ভাসিয়ে নিয়ে যাবে।’

রাজধানীর নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আজ (শুক্রবার) সকালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এ কথা বলেন। রিজভী বলেন, ‘দেশবাসী অপেক্ষা করছে প্রধানমন্ত্রীর আত্মম্ভরী প্রগলভতার যবনিকাপাতের খবর শোনার জন্য গোটা দেশ এখন অগ্নিগর্ভ। ‘সরকার নিষ্ঠুর, নির্দয় রক্তপাতের মাধ্যমে গোটা জাতিকে স্থির, নিস্তব্ধ গোরস্তানে পরিণত করতে চাচ্ছে।’

[ad id=”28167″]

‘ভোটারবিহীন গদি আটকে রাখা শাসকগোষ্ঠী দেশকে চরম অরাজকতার লীলাভূমিতে পরিণত করেছে’ উল্লেখ করে তিনি বলেন, ‘সরকারের আইনপ্রয়োগকারী সংস্থাগুলোকে বিরোধী দল নির্মূল করার অভিযানে লেলিয়ে দিয়ে তাদের বুকের মাপটা বড় করে দেয়া হয়েছে। বিগত কয়েক বছর বিচার বহির্ভূত হত্যা, বেআইনি গুম ও গুপ্তহত্যা সংঘটিত করতে আইন প্রয়োগকারী সংস্থাকে যে ছাড়পত্র দিয়েছিল সরকার, তাতে তারা ব্যাপক সাফল্য অর্জন করে এখন বিবেকহীন অবিশ্বাস্য রকম বেপরোয়া ‘আউট ল’-তে পরিণত হয়েছে।’’

সরকারের এজেন্ডা বাস্তবায়নে সদা তৎপর র‌্যাব-পুলিশ কর্তৃক এখন সাধারণ মানুষকে নানাভাবে হয়রানি করা যেন গা-সওয়া করে দেয়া হয়েছে এমন অভিযোগ করে রিজভী বলেন, ‘চাঁদাবাজি, জুলুম, প্রহার, নিরীহ মানুষকে আটক করে পকেটে ইয়াবা ঢুকিয়ে মামলা দেওয়া বা ভয় দেখানো, ক্রসফায়ারের ভয় দেখিয়ে টাকা আদায়, আদায় না হলে হত্যা করা ইত্যাদি পৈশাচিক অপকর্মে লিপ্ত আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সদস্যরা।’

‘সম্প্রতি মিরপুরের ১ নং গগুদারাঘাট এলাকায় পুলিশ কর্তৃক গরীব চা বিক্রেতা বাবুল মাতব্বরের মর্মান্তিক হত্যাকান্ডের’ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি। দলের পক্ষ থেকে তার রুহের মাগফিরাত কামনা করে দোষীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান রিজভী।

তিনি বলেন, ‘জনগণের ঘাম নিংড়ানো পয়সার সেই অস্ত্র শেখ হাসিনার র‌্যাব-পুলিশ প্রয়োগ করছে বিরোধী দলের নেতাকর্মী ও সাধারণ মানুষের ওপর। যার কারণে মা ও স্ত্রীর কাছ থেকে ছাত্রদল নেতা জনি’র মতো অসংখ্য সন্তান ও স্বামীকে তারা হত্যা করেছে। ইলিয়াস আলী, সাইফুল ইসলাম হীরু, চৌধুরী আলম, হুমায়ুন কবির ও ঢাকা তেজগাঁও কলেজের ছাত্রদল নেতা জাকিরসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী ও সংসদ সদস্যকে গুম করা হয়েছে।’

‘আইন প্রয়োগকারী সংস্থাগুলোর বেআইনী ও দায়িত্বহীন আচরণের কারণে গত জানুয়ারি মাসে গড়ে প্রায় প্রতিদিন একজন করে শিশু নিহত হয়েছে। এছাড়াও রাজনৈতিক ও সামাজিক দূর্বৃত্তায়নে মানুষের গলা কাটা হচ্ছে, কুপিয়ে হত্যা করা হচ্ছে, পুড়িয়ে মারা হচ্ছে, এমনকি পেটের শিশু পর্যন্ত দূর্বৃত্তদের আক্রমণ থেকে রেহাই পাচ্ছে না। এদেশে সাধারণ মানুষের কাছে এখন আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের চেতনার ডিভাইস’টা হয়ে পড়েছে আইনের রক্ষকরা ভক্ষকে পরিণত হওয়া। অপরিণামদর্শী অপকর্মই এইসব সরকারের প্রধান বৈশিষ্ট্য। এরা গোটা দেশটাকে অপরাধ জগতে পরিণত করেছে। এদের কাছে বিচার বিভাগের স্বাধীনতা, মানবিক অধিকার, গণতান্ত্রিক মূল্যবোধের কোন মূল্য নেই। এরা নিজেদের ক্ষমতায় থাকতে প্রয়োজনে দেশের স্বাধীনতাকে বিকিয়ে দিতেও দ্বিধা করে না।’

উল্লেখ্য, ১৯ মার্চ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির জাতীয় কাউন্সিলের অনুমতি দিয়েছে গণপূর্ত বিভাগ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আসন্ন কাউন্সিল উপলক্ষে সারা দেশে বিভিন্ন শাখা থেকে দু জন কাউন্সিলরের নাম চেয়েছে বিএনপি। একই সঙ্গে আন্দোলন সংগ্রামে নিহতদেরও নামের তালিকা চাওয়া হয়েছে শাখাগুলো থেকে।

২৩ জানুয়ারির দলের জাতীয় স্থায়ী কমিটির সভায় জাতীয় কাউন্সিলের বিষয়ে সিদ্ধান্ত হয়। সেসময় কাউন্সিলের জন্যে বিএনপির প্রথম পছন্দ ছিল বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র, সেখানে অনুমতি না মিললে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অথবা সোহরাওয়ার্দী উদ্যান

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ