১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

কালো বিএমডব্লিউ কিনেছেন পরীমনি

কালো রং নাকি ভীষণ প্রিয় তার। তাই নিয়ে নীল কালো রঙের গাড়ি। তাও আবার বিএমডাব্লিউ!

খবরের পুরাটাই সত্যি। ল্যান্ড রোভার, জাগুয়ার, মার্সিডিজ ও বিএমডব্লিউ শব্দগুলো উচ্চারিত হলে চোখের সামনে ভেসে উঠে বিলাসবহুল কিছু গাড়ির প্রতিচ্ছবি। বিশেষ করে সেলিব্রিটি ওয়ার্ল্ডে এ ধরণের গাড়ির ব্যবহার একটু বেশিই পরিলক্ষিত হয়। সম্প্রতি বলিউড অভিনেত্রী শিল্পা শেঠীও কেনেন একটি বিএমডব্লিউ আই৮।

666

বলিউড তারকাদের কাছে এ ধরণের ঘটনা অনেকটাই ডাল-ভাতের মতো হয়ে গেছে। বর্তমানে ঢাকাই তারকারাও কোনো অংশে কম যান না।

তারাও বা পিছিয়ে থাকবেন কেন? এবার বিএমডব্লিউ কিনলেন হালের আলোচিত অভিনেত্রী পরীমণি। শুক্রবার রাতে একটি বিএমডব্লিউ গাড়ি যোগ হয় তার বহরে। জানা গেছে, অনেকটা শখের বশেই এই বিলাসবহুল গাড়ি কেনেন তিনি।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ