১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ভারতের তেলেঙ্গানার ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ১৫

গাজীপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

ভারতের তেলেঙ্গানার ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ১৫ জনের প্রাণহানি হয়েছে।

রাজ্যের আদিলাবাদ জেলায়  শনিবার মাঝরাতের এই দুর্ঘটনায় নিহতদের মধ্যে পাঁচজন নারী ও সাত শিশু রয়েছে। নিহতদের প্রত্যেকেই মহারাষ্ট্র রাজ্যের নান্দের জেলার বাসিন্দা বলে জানা গেছে। তারা প্রত্যেকেই তেলেঙ্গানার নিজামাবাদে একটি ইঁট ভাটায় শ্রমিকের কাজ করতো। গতকাল রাতে ওই সিএনজিটি ভাড়া করে আদিলাবাদের একটি মন্দিরের দিকে যাচ্ছিলেন তারা।

জেলার পুলিশ সুপার তরুণ যোশী জানান ‘গতকাল গভীর রাতে ভাইসানা শহরের পাশেই পাথরভর্তি দ্রুতগামী একটি ট্রাকের সঙ্গে একটি যাত্রী বোঝাই সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন সিএনজি’র মধ্যে থাকা ১৪ জন। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মারা যান আরো আরও ১ যাত্রী। আহত আরও কয়েকজন যাত্রীকে পাশ্ববর্তী নিজামাবাদ জেলার হাসপাতালে ভর্তি করানো হয়েছে।’

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ