১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

কাবুলে গাড়িবোমা হামলায় নিহত ২৪

আজ মঙ্গলবার সকালে গাড়িবোমা হামলায় আফগানিস্তানের রাজধানী কাবুলের কেন্দ্রস্থলে কমপক্ষে ২৪ জন নিহত হয়েছে। আরো বহু মানুষ এ হামলায় আহত হয়েছে । কাবুলে প্রতিরক্ষা মন্ত্রণালয় ও প্রেসিডেন্ট প্রাসাদ থেকে মাত্র  কয়েক মিটার দূরেই ওই হামলার ঘটনাটি ঘটে। ওই হামলার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী তালেবান ।

মুখপাত্র একে আত্মঘাতী বোমা হামলা বলে উল্লেখ করেছেন আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক । তিনি আরো জানিয়েছেন, হামলার পরপরই ঘটনাস্থলে ছুটে যায় নিরাপত্তা বাহিনী। এরপর হামলাকারীদের সঙ্গে তাদের বন্দুক যুদ্ধ শুরু হয়। ওই এলাকা থেকে এখনো বন্দুকের আওয়াজ শোনা যাচ্ছে বলে বিবিসি জানিয়েছে। ঘটনাস্থল চারপাশ থেকে ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনী। 

 

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ