পাকিস্তানের প্রধান নির্বাচক হিসেবে ঘোষণা করা হয়েছে ইনজামামের নাম।নির্বাচক হিসেবে ইনজামামের প্রথম বড় দায়িত্ব জুলাইয়ে, ইংল্যান্ড সফরে পাকিস্তান খেলবে চার টেস্ট, পাঁচ ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি। তবে শিগগিরই এই পরিবর্তনের ফল আশা করতে না করে দিয়েছেন ইনজাজাম, ‘আমাদের ধৈর্য ধরতে হবে, এখনই কিছু আশা করা যাবে না। আমি আগে খেলোয়াড়দের দেখব, ইনশা আল্লাহ পরিবর্তন আসবে। আমি দেশের জন্য কাজ করতে এসেছি এবং এটা ছেড়ে যাব না। তবে আমার হাতে তো জাদুর কাঠি নেই, তাই সময় লাগবে।’
নির্বাচক হিসেবে কীভাবে কাজ করবেন তার কিছুটা আভাসও দিয়ে রাখলেন ইনজামাম, ‘আমি আশা করছি স্বাধীনভাবে কাজ করতে পারব। এখন আমার ভূমিকা আলাদা। যখন আমি অধিনায়ক ছিলাম, তখন পরামর্শ দিতাম, কথা বলতাম। এখন আমি অধিনায়কদের কথা শুনব, তাদের প্রস্তাব শুনব। অধিনায়ক ও কোচের পরামর্শ শোনাটা গুরুত্বপূর্ণ, কারণ মাঠে ওদের ভূমিকাই বেশি।’ ক্রিকইনফো।
























