কাতারে ‘শ্রমিক নগরী’ উদ্বোধন, যেখানে এক সঙ্গে ৭০ হাজার বিদেশি শ্রমিক থাকার ব্যবস্থা

বিদেশি শ্রমিকদের জন্য নির্মিত দেশটির বৃহত্তম শিবিরের আনুষ্ঠানিক  উদ্বোধন করেছে মধ্যপ্রাচ্যের দেশ কাতার।  ‘শ্রমিক নগরী’ নামের এই শিবিরে প্রায় ৭০ হাজার বিদেশি শ্রমিক থাকতে পারবেন।

আজ সোমবার রাজধানী দোহায় এ শিবিরের উদ্বোধন করেন কাতারের প্রধানমন্ত্রী আবদুল্লাহ বিন নাসের আস সানি এবং দেশটির শ্রমিকমন্ত্রী আবদুল্লাহ আলে-খলিফি।

এ মেগা শিবির নির্মাণে ব্যয় হয়েছে সাড়ে ৮২ কোটি ডলার। এতে কাতারের দ্বিতীয় বৃহত্তম মসজিদসহ দুটি পুলিশ স্টেশন রয়েছে। প্রতি কক্ষে চারজন শ্রমিক থাকার ব্যবস্থাসংবলিত এই শিবিরে ৬৮ হাজার ৬৪০ শ্রমিক  থাকতে পারবেন। বর্তমানে ৬০ শতাংশ আসন পূর্ণ।

২০২০ বিশ্বকাপ ফুটবল সামনে রেখে নানা অবকাঠামো নির্মাণসহ বিভিন্ন কাজের জন্য দেশটিতে প্রায় দুই লাখ ৬০ হাজার বিদেশি শ্রমিক অবস্থান করছেন। তাদের জন্য আরো সাতটি ‘শ্রমিক নগরী’ নির্মাণের পরিকল্পনা করা হয়েছে বলে জানান আবদুল্লাহ আলে-খলিফি।

কাতারে বাংলাদেশ, ভারত, নেপাল, শ্রীলংকা, ভিয়েতনামসহ নানা দেশের শ্রমিক রয়েছেন।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ