২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

কলেজিয়েটের ছাত্র খুনের ঘটনায় আটক ৫

চট্টগ্রামে স্কুলছাত্র আদনান ইসফার হত্যায় জড়িত থাকার অভিযোগে পাঁচ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার ভোররাতে নগর ও জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেফতার পাঁচ জন হলেন- মহিম, সাব্বির, মুনতাসির, আব্দুল্লাহ আল সাঈদ ও আরমান। এদের মধ্যে আরমান ছাড়া বাকি সবাই হাজেরা তুজ ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। আরমান এসএসসি পরীক্ষার্থী বলে জানিয়েছে পুলিশ।

এদের মধ্যে মুনতাসিরকে নগরীর বাদুরতলা এবং বাকি চারজনকে ফটিকছড়ি থেকে আটক করা হয়েছে।

গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে নগর পুলিশের উপকমিশনার (দক্ষিণ) এস এম মুস্তাহিদ হোসেন বলেন, ঘটনায় ব্যবহৃত রক্তমাখা ছুরিটি উদ্ধার করা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আজ বেলা একটায় নগর পুলিশ কমিশনার কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

প্রসঙ্গত, গত মঙ্গলবার দুপুরে জামালখান এলাকায় ক্রিকেট খেলায় সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে দিনে-দুপুরে ধাওয়া করে কলেজিয়েট স্কুলের নবম শ্রেণির ছাত্র আদনানের মাথায় অস্ত্র ঠেকিয়ে ও পিঠে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। এ ঘটনা কিশোর খুনের এ ঘটনা চট্টগ্রামে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।

ঘটনাস্থল থেকে মাত্র ৩০০ গজ দূরে কিশোর আদনানের বাসা।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ