২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

চট্টগ্রামে বাসের ধাক্কায় সিএনজি চালক নিহত

নিজস্ব প্রতিবেদক:
নগরীর বায়েজিদ থানার শেরশাহ এলাকায় বাসের ধাক্কায় ঘটনাস্থলেই এক সিএনজি চালক নিহত হয়েছে। নিহতের নাম মো: মহিউদ্দিন (৩০)। তিনি ভোলা জেলার ভাসনচর এলাকার তোফাজ্জল বেপারীর ছেলে। নিহত মহিউদ্দিন নগরীর হালিশহর আব্বাস পাড়ায় পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতো।
বৃহস্পতিবার সকাল ৬টায় শেরশাহ বাজার মোড়ে এই দূর্ঘটনা ঘটে। এতে নাজিম উদ্দিন নামে এক যাত্রী আহত হয়। তাকে হাসপাতালের ২৮ নং ওয়ার্ডে ভর্তি করা হয়
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির দায়িত্বরত এসআই শীলব্রত শীল জানান, সকালে সিএনজি মোড় ঘুরানোর সময় একটি অজ্ঞাত বাসের ধাক্কায় সিএনজি চালক ঘটনাস্থলেই নিহত হয়। আহত যাত্রীকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। নিহতের লাশ মেডিকেলের মর্গে রয়েছে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ