
আতিকুর রহমান আতিক, গাইবান্ধা প্রতিনিধিঃ
গাইবান্ধা সদর উপজেলার কামারজানি বন্দরের কড়াইবাড়ি গ্রামে বাড়ি রহিমুদ্দিনের । একসময় জমি ,বাড়ি ভিটা সবই ছিলো । পুকুর ভরা মাছ আর সুখের সংসারের কথা মনে হলে রহিমু্িদ্দন ডুকড়ে কেদে ওঠে। এখন বয়সের ভারে ন্যুয়ে পড়েছে। মনে পড়ে ১৯৮০ সালের দিকে তার ঘরবাড়ি জমিজমা সব নদী গর্ভে চলে যায়। তিনবার নদী ভেঙ্গে নিঃশ্ব হয়ে যায়।
মুই একটা মানুষ বাহে। মোর গায়ের কম্বল ছিনতাই হয়া যায় । এটা ক্যামন দুনিয়া আলো । ঠান্ডা মেঝেতে শুয়ে থাকা রহিমু্িদ্দন মানুষের পায়ের শব্দে উঠে -এই কথা গুলো বলেন । ঠান্ডায় কুকড়ে যাওয়া বৃদ্ধ রহিমুদ্দিনের গায়ের কম্বল তিনটা ছিনতাই হয়ে গেছে। তখন রাত সাড়ে ১২ টা হবে । চোখে ঘুমঘুম ভাব আর পেটের ক্ষুধা। কম্বল তিনটা গায়ে দিয়ে তন্দ্রা হতেই কে যেনো তার গায়ের কম্বল দুটি হেচকা টান দিয়ে দৌড় । আর পায় কোথায় বুড়ো রহিমু্িদ্দনের চিৎকারের আগেই চম্পট । সেই থেকে রহিমুদ্দিন এই কনকনে ঠান্ডায় এক কম্বল আর ছেড়া চাদর গায়ে দিয়ে রাত কাটায় ।
তারপর ৪ ছেলে রশিদ ,নজু ,সামসুল ,শাহাদুল আর ১ মেয়ে উর্মিকে নিয়ে ঠাই হয় ব্রহ্মপুত্র নদীর বাধে। কিন্তু একে একে ৪ ছেলেরা বিয়ে করে তাকে ছেড়ে চলে যায়। মেয়ে উর্মিও একদিন কার হাত ধরে পিতাকে ফেলে চলে যায় অজানায় । বাধ্য হয়েই রহিমুদ্দিনকে এক কাপড়ে বের হতে হয় নদীর বাধ ছেড়ে। এখন কিচ্ছু নাই । কেউ দিলে খায় ,না দিলে উপোষ ।
কাজ না করলে পেটে খাবার জুটবে কিভাবে । ধানকাটা কাচি নিয়ে কাজের সন্ধ্যানে বের হয়। বয়সের কারনে কেউ তাকে কাজে নেয় না । সে কারনে এক সময় তাকে চলে আসতে হয় গ্রাম ছেড়ে । ৬ বছর আগে গ্রাম ছেড়ে শহরে পাড়ি জমায়। আর থাকার জায়গা হয় শহরের বিভিন্ন বাড়ান্দায়। মানুষ যা দেয় তাই খেয়ে ঘুমিয়ে পরে । গরমে দিনরাত কাটলেও তার কষ্ট হয় শীতকালে । তবু থাকতে হয়। চলতি কনকনে শীতে রহিমুদ্দিনের ঠাই হয় গাইবান্ধা পৌর সভার পার্কের বিনোদন কক্ষে । সকাল থেকে রাত ১০ পর্যন্ত বিনোদন কেন্দ্রে ভীর থাকলে তার জায়গা হয় না ।
চার পাশে লাল লীন বিভিন্ন বাতি জলে চারপাশে । নিচে পুকুরের নানা জাতের মাছের সমারোহ। পুকুরের এক কোনে চারপাশের খোলা বিনোদনের ঘর। শহর যখন ঘুমিয়ে পরে তখন রহিমুদ্দিন ঠাই নেয় খোলা ঘরে । সাথে একটা নানা সামগ্রীর বস্তা । ওই বস্তার মধ্যে তার সংসার। কয়েকদিন হলো প্রচন্ড ঠান্ডায় রহিমুদ্দিনের অবস্থা যায় যায় । শুয়ে ছিলেন পার্কের খোলা জায়গায়। দয়া করে কে যেনো ঘুমন্ত অবস্থায় তার গায়ে দুটি কম্বল দিয়ে ঢেকে দিয়ে যায়। আর আগের একটি । এই তিন কম্বল গায়ে দিয়ে রহিমুদ্দিন ঘুমিয়ে থাকে । কিন্তু কয়েকদিন হলো তিনি টেড় পান রাত গভীর হলে তার গায়ের কম্বল কে যেনো টান দেয় । গত ১৫ জানুয়ারী অনাহারী বয়োবৃদ্ধ রহিমুদ্দিনের চোখ জুড়ে আসে ঘুম । তিন কম্বল জড়িয়ে ও রাত কাটে তার শরীরের কাপুনি নিয়ে । শীতে কাতরায় সারারাত । শীতের কারনে দিনের বেলায় সে নড়াচড়া করতে পারেনা । সে কারনে দয়া করে আশে পাশের লোকজন তাকে খাবার দিয়ে যায়।
বিনোদনের জন্য শিশু বুড়ো মানুষও মাছের খাবার নিয়ে আসেন সাথে রহিমুদ্দিনের জন্যও । কিন্তু খাবার প্রয়োজন অনুযায়ী খাবার জোটেনা রহিমুদ্দিনের। প্রশ্ন করতেই দু চোখ দিয়ে ঝরঝড় করে পানি পড়ে ,হাত দিয়ে দুচোখ মুছে বলে আর কেটা দিবে কম্বল ? আর দিলেই বা কি । মোর গায়ের কম্বল গাওত থাকি টান মারি ছিনতাই করি নিয়া যায় । কি দুনিয়া আলো বাবা । মোর কষ্টের কতা চোরও বোঝে না বাহে । তাই বাধ্য হয়া সারারাত একান কম্বল গাওত দিয়া বসি থাকোম ।






















