বিকাশ এজেন্টকে গুলি করে ২ লাখ টাকা ছিনতায়ের অভিযোগ উঠেছে। মঙ্গলবার সকালে রাজধানীর হাজারীবাগে খলিল সর্দার মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। আহত সোহাগ হোসেন অনিক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।তিনি সাভারের বাসিন্দা ও বিকাশ এজেন্ট।
পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক জানান, ডান পায়ে গুলিবিদ্ধ অনিককে হাসপাতালে নিয়ে আসেন জহির নামে স্থানীয় এক ব্যক্তি। প্রাথমিক চিকিৎসা নিয়ে তিনি হাসপাতাল ছেড়েছেন।
পোস্টটি যতজন পড়েছেন : 7






















