এক ম্যাচ বাকী থাকতে সিরিজ জিতে নিল ভারত

মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি টি-২০ সিরিজের দ্বিতীয় ম্যাচে টসে হেরে ব্যাট করতে নেমে  ৩ উইকেটে ১৮৪ রান টার্গেট দেয় ভারত। ভারতের দেওয়া টার্গেটের জবাবে ২০ ওভারে অস্ট্রেলিয়া ৮ উইকেটে ১৫৭ রান তোলে। অসিরা অবশেষে ২৭ রানে হারল।

দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়ে টি-২০ সিরিজ জিতে নিল মহেন্দ্র সিংহ ধোনির ভারত। এক ম্যাচ বাকি থাকতেই ব্যাট-বলে দুরন্ত পারফরম্যান্সের সুবাদে সিরিজ জিতল টিম ইন্ডিয়া। দেশের মাঠে টি-২০ বিশ্বকাপের আগেই এই জয় নিঃসন্দেহে ভারতের মনোবল বাড়াবে। কারণ, এই সিরিজকে বিশ্বকাপের প্রস্তুতি হিসেবেই দেখা হচ্ছিল।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ