চট্টগ্রামে সেহের অটিজম সেন্টারের ব্যতিক্রমী উদ্যোগ

অটিজম আক্রান্ত শিশু-কিশোরদের পরিবার, সমাজ ও রাষ্ট্রে গ্রহণযোগ্যতার সাম্যতা আনয়নে একটি ব্যতিক্রমী আয়োজন চট্টগ্রামের সেহের অটিজম সেন্টারের উদ্যোগে ‘ম্যারাথন রান ফর অটিজম’ আনন্দমূখর পরিবেশে সেন্টারের নির্বাহী পরিচালক তাবাস্সুম জেরিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

আজ (২৯ জানুয়ারি) শুক্রবার ২০১৬ নগরীর লালখান বাজার- ইস্পাহানী মোড়ে বেলুন উড়িয়ে উদ্বোধন করেন রোটারী ক্লাব ইন্টারন্যাশনালের প্রাক্তন জেলা গভর্ণর পিডিজি আবদুল আহাদ। ম্যারাথনটি লালখান বাজার হতে যাত্রাশুরু করে নগরীর কাজীর দেউড়ী, চট্টেশ্বরী মোড়, মেহেদীবাগ, গোলপাহাড় ও প্রবর্তক মোড় প্রদক্ষিণ করে পূর্ব নাসিরাবাদস্থ সেহের অটিজম সেন্টারে এসে সমাপ্ত হয়। ম্যারাথনে অংশগ্রহনকারীদের মধ্যে বিজয়ীদের ও সেন্টারের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের পুরষ্কার বিতরণ করা হয়। 'ম্যারাথন রান ফর অটিজম'

নোমান উল্লাহ বাহারের সঞ্চালনে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কাউন্সিলর মো. গিয়াস উদ্দিন, ওমরগণি  এম.ই.এস বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যাপক ও সমুদ্রবিদ নোমান আহমেদ সিদ্দিকী, চট্টগ্রাম মেডিকেল কলেজ রোগী কল্যাণ সমিতি এবং মা ও শিশু হাসপাতাল চট্টগ্রামের আজীবন সদস্য কামরুল হাসান প্রমুখ।

অতিথিবৃন্দ বলেন- অটিজম আক্রান্তদের প্রতি অযতœ-অবহেলা নয়, সমতাভিত্তিক নাগরিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে তাদেরকেও সমাজে একিভূত করতে সকলকে এগিয়ে আসতে হবে। সেহের অটিজম সেন্টারের প্রয়াসে ম্যারাথন রান ফর অটিজম, আন্তর্জাতিকমানের প্রশিক্ষণ প্রদান, অভিভাবক কাউন্সেলিং, প্রতিবন্ধী জরিপ, ইত্যাদি কর্মসূচিসমূহ অটিজম বিষয়ে ব্যাপক গণসচেতনতা তৈরি করে যাচ্ছে। উল্লেখ্য, ২০১৪ সালে বাংলাদেশে সর্বপ্রথম অটিজম আক্রান্তদের সামাজিক গ্রহণযোগত্যা বৃদ্ধির জন্য ম্যারাথন রান ফর অটিজম কর্মসূচি প্রচলন করে সেহের অটিজম সেন্টার। ধারাবাহিকতায় এটি ছিল ৩য় আয়োজন।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ