চয়ন দেব, বাঁশখালী প্রতিনিধি
গতকাল শুক্রুবার(২৯ জানুয়ারি)একদিনেই চট্টগ্রাম জেলার বাঁশখালীর থানার সংসদ সদস্য জননেতা আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেন। তারমধ্যো রায়ছটার বি. বি. চৌধুরী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া , সাংস্কৃতিক ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠান ২০১৬ যোগ দেন। অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন উপজেলার নির্বাহী কর্মকর্তা জনাব মোহাম্মদ শামসুজ্জামান।
অনুষ্ঠানের বক্তব্যে সদস্য জননেতা আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী বলেন- ‘এইভাবে তরুণ প্রজন্মকে খেলাধুলায় আগ্রহী করে তুলতে পারলে, তা দেশের জন্য অনেক গৌরব বয়ে আনবে’। এবং পরে তিনি বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করেন তিনি।
এমপি সারাদিনের প্রোগ্রামের মধ্যে বাঁশখালীর উপকূলীয় ডিগ্রি কলেজের নতুন ভবনের ভিত্তি প্রস্থর স্থাপন অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জাকের উল্লাহ।






















