২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ইদের আগেই করোনা-মুক্ত হতে রমজানে বেশি করে ‘ইবাদত’-এর আহবান নরেন্দ্র মোদির

মুসলিমদের উচিত বেশি করে ‘ইবাদত’ করা যাতে ইদের আগেই বিশ্ব করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থেকে মুক্ত হয়।

রবিবার ভারতীয় বেতার অনুষ্ঠান ‘মন কি বাত’-এ জাতির উদ্দেশে ভাষণদানকালে  ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভাইরাসের সংক্রমণ নিয়েই কথা প্রসঙ্গে এসব কথা বলেন।

ভাষণে নরেন্দ্র মোদি বলেন, ‘‘দেশের প্রতিটি নাগরিক এই লড়াইয়ের যোদ্ধা। এই কঠিন সময়ে গোটা দেশ একসঙ্গে এগোচ্ছে। সবাই একে অপরের সাহায্য করছে। এমন মনে হচ্ছে দেশজুড়ে মহাযজ্ঞ চলছে। কেউ গরিবদের মুখে খাবার তুলে দিচ্ছেন। কেউ বা অভাবীদের পাশে দাঁড়াচ্ছেন এবং বিনামূল্যে সবজি বিতরণ করছেন। করোনার বিরুদ্ধে আমাদের লড়াই জনতা পরিচালিত।”

পাশাপাশি মাস্কের প্রয়োজনীয়তা নিয়েও বক্তব্য রাখেন ভারতের প্রধানমন্ত্রী। তিনি বলেন, মাস্ক জীবনের অংশ হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে সুরক্ষিত থাকতে এটা অত্যন্ত প্রয়োজনীয়।

আরো পড়ুন : বাংলাদেশের চিকিৎসা খাতে দ্বিতীয় দফায় ভারতের সহায়তা, ভবিষ্যতেও পাশে থাকার অঙ্গিকার

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ