২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

দুই পরাশক্তি রাশিয়া ও যুক্তরাষ্ট্র প্রধানদের বিরল ঘোষনা

বিশ্বরাজনীতির নানা কারণে দুই মেরুতে অবস্থান করছেন দুই পরাশক্তি রাশিয়া ও যুক্তরাষ্ট্র। দীর্ঘ বৈরিতা থাকলেও হঠাৎ করেই দুই দেশের প্রেসিডেন্টের মধ্যে বিরল সম্পর্ক দেখা গেছে।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যৌথভাবে একটি ঘোষনা দিয়েছেন। ঘোষনার পরপরই ট্রাম্প-পুতিনকে সম্পর্ককে বিরল হিসেবে উল্লেখ করছে আন্তর্জাতিক মিডিয়া।

জার্মানির এলবা নদীর ব্রিজের পূর্ব থেকে সোভিয়েত বাহিনী এবং পশ্চিম থেকে মার্কিন সেনাবাহিনীর একত্রিত হবার বার্ষিকীতে দুই নেতা এ ঘোষনা দিয়েছেন। ইতোপূর্বে ১৯৪৫ সালের ২৫ এপ্রিল দুই দেশের সেনাবাহিনীর এই একত্রিত হওযার ঘটনা ঘটেছিল।

ঘোষনাতে সোভিয়েত ও মার্কিন সেনারা নাৎসি জার্মানিকে পরাস্ত করার ঘটনা উল্লেখ করে বলা হয়, আগামীতেও যেন দুটি দেশ একে অপরের সহায়তায় এগিয়ে আসে। খবর: ভয়েস অব আমেরিকা

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ