পল্টন থানায় দায়ের করা নাশকতার তিনটি মামলায় নিম্ন আদালতে আত্মসমর্পণ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আত্মসমর্পণের জন্য দ্বিতীয় দফায় সময়সীমা সোমবার শেষ হওয়ায় পুনরায় সময় বাড়াতে মির্জা ফখরুলের পক্ষে আবেদন করা হয়।
এই আবেদনের নিষ্পত্তি করে সোমবার প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ মঙ্গলবারের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেয়।
পোস্টটি যতজন পড়েছেন : 20























