“দাউদ ইব্রাহিম সহ আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠীর সঙ্গে বেগম জিয়ায় আতাত”

সম্প্রতি বাংলাদেশে বিদেশি রাষ্ট্র তাদের নাগরিকদের বিষয়ে যে সতর্কতা জারি করছে তা ‘রাজনীতির’ অংশ বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সমসাময়িক বিষয়ের উপর ডাকা সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে যখন ৬৩ জেলায় একযোগে বোমা হামলা হয়েছিল, তখন তো কোনো দেশ সর্তকতা জারি করেনি। অথচ এখন সামান্য ঘটনাতেই তারা তা করছে। এটা প্রত্যাশিত নয়।’

তিনি আরো বলেন, খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমান আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চাচ্ছেন। এমনকি তারা দাউদ ইব্রাহিমসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন জঙ্গিগোষ্ঠীর সঙ্গে প্রত্যক্ষ যোগাযোগ করছেন বলে আমাদের কাছে তথ্য রয়েছে।

খালেদা জিয়ার বক্তব্যের প্রতিবাদ করে ইনু বলেন, ‘বাংলাদেশের রাজতন্ত্র নয়, সংসদীয় গণতন্ত্র কার্যকর রয়েছে। এখানে মিডিয়া স্বাধীনভাবে কাজ করছে। ফলে বেগম জিয়ার বক্তব্য মিডিয়ায় প্রচার হচ্ছে।’

সংবাদ সম্মেলনে প্রধান তথ্য কর্মকর্তা তছির আহাম্মদ উপস্থিত ছিলেন

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ