আজ খ্রিস্ট ধর্মানুসারীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব

২ হাজার বৎসর আগে এই দিনে জন্মগ্রহণ করেন খ্রিষ্টধর্মের প্রবর্তক যীশু খ্রিস্ট। খ্রিস্ট ধর্মানুসারীরা বিশ্বাস করেন মর্তের কোন পুরুষের সহবাস ছাড়াই যীশু খ্রিষ্টের জন্ম। সেই অর্থে খ্রিস্ট ধর্মানুসারীদের কাছে তিনি ঈশ্বরের পুত্র। আরবের (বর্তমান ফিলিস্তিন) বেথেলহেম নামক স্থানে একটি দীন-দুঃখী পরিবারের ভাঙা গোয়ালঘরে যাব পাত্রে তিনি ভূমিষ্ঠ হন।

প্রতিবছর ২৫ ডিসেম্বর যীশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে এই উৎসব পালিত হয়। এই দিনটিই যীশুর প্রকৃত জন্মদিন কি-না তা জানা যায়নি। তবে আদিযুগীয় খ্রিস্টানদের বিশ্বাস অনুসারে, এই তারিখের ঠিক নয় মাস পূর্বে মেরির গর্ভে প্রবেশ করেন যীশু। আর এই হিসাব অনুসারেই ২৫ ডিসেম্বর যীশুর জন্মোৎসব পালন করা হয় বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আনন্দঘন পরিবেশে খ্রিস্টান ধর্মাবলম্বীর সাথে দেশবাসী ‘ক্রিসমাস ডে’ (শুভ বড়দিন) উদযাপন করে থাকেন।

২৫শে ডিসেম্বার ক্রিসমাস ডে হলেও ২৪শে ডিসেম্বার সন্ধ্যা থেকেই উৎসব শুরু হয়ে যায়। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ক্রিসমাসের ছুটি শুরু হয় বেশ আগে থেকেই, অফিস ছুটি থাকে ২৪শে থেকে নিউ ইয়ার পর্যন্ত।

শুবকামনা রইল খ্রিস্ট ধর্মানুসারীদের প্রতি- আর্থনিউজ।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ