বিশেষ প্রতিনিধি : আজান ও ওয়াজ মাহফিলকে শব্দ দূষন আখ্যায়িতকারী নাস্তিকদের আস্ফালন কঠোর হস্তে দমন করতে হবে । ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম (শায়েখে চরমোনাই) গত সোমবার বিকেলে পুরানা পল্টনস্থ ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আইএবি মিলনায়তনে বিভিন্ন পেশা ও শ্রেণির মানুষের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।[ad id=”28167″]
তিনি আরো বলেন, দেশে নতুন নতুন নাস্তিক-মুরতাদদের আবির্ভাব ঘটছে। নাস্তিক- মুরতাদরা ধর্মীয় ওয়াজ মাহফিল এবং আজানকে শব্দ দূষন হিসেবে আখ্যায়িত করতেও দ্বিধা করছে না। ধর্মীয় সভা, মাইকে আজান বন্ধ করতেও সরকারের কাছে দাবি জানানো হচ্ছে। বিরানব্বই ভাগ মুসলমানের দেশে যারা আজানকে সহ্য করতে পারে না, যারা ওয়াজ মাহফিল সহ্য করতে পারে না তাদের এদেশে থাকা উচিত নয়। এদেশ মুসলমানের দেশ, আলেম-ওলামা, পীর মাশায়েখের দেশ। এদেশে এধরণের দাবি করার সাহস দেখালে ঐসকল নাস্তিক মুরতাদদের ছেড়ে দেয়া হবে না। ধর্মীয় ওয়াজ মাহফিল, তাবলিগ এবং মসজিদের আজান বন্ধের দাবি জানিয়ে ঐসকল নাস্তিকগোষ্ঠী নিজেদের চরম ইসলামবিদ্বেষী হিসেবে পরিচয় দিয়েছে।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ, সংগঠনের রাজনৈতিক উপদেষ্টা অধ্যাপক আশরাফ আলী আকন, নগর সভাপতি অধ্যাপক হাফেজ মাওলানা এটিএম হেমায়েত উদ্দিন, সহকারী মহাসচিব মাওলানা ইমতিয়াজ আলম, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, কেএম আতিকুর রহমান, প্রচার সম্পাদক ও নগর সেক্রেটারি মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, মাওলানা মোহাম্মদ নেছার উদ্দিন, আলহাজ্ব হারুন অর রশিদ, দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরী, মাওলানা দেলাওয়ার হোসাইন সাকী, প্রিন্সিপাল মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, মাওলানা আতাউর রহমান আরেফী প্রমুখ।
























