শিক্ষকের অন্তরে মমতা থাকা চাই

মোহাম্মদ বেলাল হোসেন চৌধুরী

শিক্ষক মাত্রই তাঁর ছাত্রছাত্রীকে ভালোবাসবেন। এ সম্বন্ধে রাসেল বলেন যে, সত্যিকার শিক্ষকদের মধ্যে জনক-জননীর ন্যায় ছাত্র-ছাত্রীদের জন্য মমতা থাকা চাই। যাঁরা ছাত্রছাত্রীদের প্রতি মমতাবান ও তাদের কল্যাণ কামনা করেন, কেবল তাঁরাই শিক্ষকতা পেশা গ্রহণের দাবি রাখতে পাবেন। তিনি আরও বলেন যে, ছাত্র-ছাত্রীদের প্রতি অন্তরে সহানুভূতি  না থাকলে এবং জীবনে কোনও বিষয় মূল্যবান মনে করে তাদেরকে সে বিষয় শিক্ষা দেওয়ার সত্যিকার আকাঙ্খা না থাকলে কারও পক্ষে আদর্শ শিক্ষকরূপে পরিগণিত হওয়া সম্ভবপর নয়। বাস্তবিকপক্ষে তরুণদের নির্দোষ চেহারার দিকে তাকালে ভালোবাসার উদ্রেক না হয়ে পারে না।

কচি বয়স এবং নির্দোষ বলেই তাদেরকে (ছাত্রছাত্রী) ভালবাসতে পারা সহজ। মন অপরিপক্ষ বলেই তরুণদের মধ্যে অজ্ঞতা, বুদ্ধির স্বল্পতা ও অনভিজ্ঞতা জনিত ত্রুটি পরিলক্ষিত হয়। এই সব ত্রুটি হতে মুক্ত হওয়ার জন্য তারা সাহায্যের জন্য অপরের পানে তাকায়। একজন আদর্শ শিক্ষক ভালবাসা ও উদারতার দ্বারা এই ধরনের ত্রুটিজনিত অপরাধকে সহজভাবে গ্রহণ করে তাদেরকে সুপথে পরিচালনার চেষ্টা করবেন। আদর্শ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলবেন।

সহানুভূতি-ভালোবাসার অধিকারী ছাড়াও একজন আদর্শ শিক্ষকের মধ্যে থাকা চাই-প্রবল আগ্রহ ও স্মরণ শক্তি, চারিত্রিক দৃঢ়তা ও ইচ্ছাশক্তির প্রখরতা, কৌতুক রসবোধ, মানবিক কৌতুহল, শেখানোর কলাকৌশল, নিজস্ব বিষয়ের ওপর যথেষ্ট জ্ঞান লাভ, পছন্দের মনোবৃত্তি ইত্যাদি। 

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ