আগামিকাল ডা. জাহাঙ্গীর সাত্তার টিংকু’র ৪র্থ মৃত্যুবার্ষিকী

৯০‘র স্বৈরাচার বিরোধী ছাত্র গণআন্দোলনের অন্যতম রূপকার, জাতীয় বীর ডা. জাহাঙ্গীর সাত্তার টিংকু‘র ৪র্থ মৃত্যুবার্ষিকী আগামিকাল ৮ ফেব্রুয়ারি’১৬। এ উপলক্ষে স্মৃতি পরিষদ ২ দিনের কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে আগামিকাল সকাল ১০টায় রাউজানের কদলপুরে কবর জেয়ারত ও পুষ্পমাল্য অর্পণ, ৯ ফেব্রুয়ারি বাদ যোহর সিটি কলেজ জামে মসজিদে মিলাদ মাহফিল ও ভেলা ২টায় মুসলিম হলে স্মরণসভা অনুষ্ঠিত হবে।

স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাবেক সিটি মেয়র, মহানগর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এ.বি.এম মহিউদ্দিন চৌধুরী। বক্তব্য রাখেন উত্তর জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব নুরুল আলম চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোছলেহ উদ্দিন আহমেদ, মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন, উত্তর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, জেলা প্রশাসক এম. এ সালাম, দক্ষিণ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান ও মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব খোরশেদ আলম সুজন, ৭১ টিভি’র ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু, সাংবাদিক ও কলামিষ্ট পীর হাবিব প্রমুখ। 

আর্থনিউজ২৪, নিউজডেস্ক

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ